• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহম্মদপুরে ধানখেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: ট্রান্সফরমার চু-রি-র সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ-ত্যু-র ধারণা পুলিশের তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ নারী-পুরুষের ম-র-দে-হ উদ্ধার: পুরুষটির গ-লা-য় গামছা, নেপথ্যে পরিকল্পিত হ-ত্যা-কা-ণ্ডে-র সন্দেহ জন্মাষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পুলিশের ওপর হামলা ও হ্যান্ডকাফ কাণ্ড: পানশী থেকে পলাতক আসিরসহ ৬ আসামি গ্রেপ্তার, বরিশালে বিএমপি ডিবির অভিযান: দেড় কেজি গাঁজা ও ১৯ পিস ইয়াবাসহ বরগুনার মাদক কারবারি আটক কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সং-ঘ-র্ষে ২ আরোহী নি-হ-ত: চালকসহ গুরুতর আহত ৩ মেয়ের বিয়ের জমি বিক্রির ৫ লাখ টাকা নিয়ে ঢাকায় আসছিলেন ইসমাইল: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো ম-র-দে-হ, টাকা উধাও গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: ‘সাদিপুর মিসাইল’কে হারিয়ে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই নারী আসামির সন্তান প্র-স-ব: পল্লী বিদ্যুতের তদন্তে বেরিয়ে এলো বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ মিথ্যা

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশে এমপি মুজিবুর রহমান চৌধুরী: “কাউকে ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি”

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২১ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশে এমপি মুজিবুর রহমান চৌধুরী: “কাউকে ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি”

স্টাফ রিপোর্টার / শ্রীমঙ্গলে প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সংকীর্তন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোল, শঙ্খ ও উলুধ্বনির বাদ্যে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রীমঙ্গলের সড়কগুলো উৎসবমুখর হয়ে ওঠে।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে শহরের হবিগঞ্জ রোডে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে শ্রীমঙ্গল সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এই ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধন

শ্রীমঙ্গল সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর বণিকের সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনের পর শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সুসজ্জিত প্রতিমা, বিভিন্ন ফেস্টুন এবং ঢাক, ঢোল ও শঙ্খের তালে তালে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।

এমপি মুজিবুর রহমান চৌধুরীর বক্তব্য

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা শ্রীমঙ্গল ও কমলগঞ্জে এমন একটি সম্প্রীতির সমাজ গড়তে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। প্রধানমন্ত্রী ও আমাদের নির্দেশ রয়েছে, দেশের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান যেন সর্বোচ্চ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে পাহারাদারের মতো পাশে থাকতে। আমাদের মূল লক্ষ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করা।”

তিনি আরও বলেন, “আমি কোনো সন্ত্রাসীকে ভয় পাই না এবং কাউকেও প্রশ্রয় দেব না। আপনারা নিজেদের দুর্বল ভাববেন না; আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা কোনো ভয় পাবেন না। আমরা সবাই মিলে একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গড়ে তুলব।”

বিশ্বশান্তি কামনায় প্রার্থনা

শোভাযাত্রা শেষে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় সংকীর্তন অনুষ্ঠিত হয়। এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

দৈনিক জীবনযাত্রা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd