• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

ওসমানী হাসপাতালের সময়ানুবর্তিতা ৭ দিনের মধ্যে নিশ্চিত হবে, সব সমস্যার সমাধান ৬ মাসে: স্বাস্থ্যমন্ত্রী

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩৮ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ওসমানী হাসপাতালের সময়ানুবর্তিতা ৭ দিনের মধ্যে নিশ্চিত হবে, সব সমস্যার সমাধান ৬ মাসে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: আগামী সাত কর্মদিবসের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে হাসপাতালের সার্বিক সংকট আগামী ছয় মাসের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিকিৎসকদের উপস্থিতি ও সময়ানুবর্তিতায় কঠোর নির্দেশনা

হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিত না হওয়া এবং সময়ের আগেই দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার অভিযোগ সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামী সাত কর্মদিবসের মধ্যে ডাক্তারদের আসা-যাওয়ায় সময়ানুবর্তিতা কঠোরভাবে নিশ্চিত করা হবে। এ বিষয়ে হাসপাতাল প্রশাসনকে স্পষ্ট ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার পর তিনি দেশের ২৫টিরও বেশি সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং অধিকাংশ স্থানে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছেন। রোগীরাও চিকিৎসার পরিবেশ ও খাবারের মানোন্নয়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ওসমানী হাসপাতালের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “এখানে যদি কোনো প্রশাসনিক বা সেবামূলক সমস্যা থেকে থাকে, তবে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে তা পুরোপুরি সমাধান করা হবে।”

চলতি মাসেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি মাসের শেষ নাগাদ দেশব্যাপী হামের একটি বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। সরকারের উদ্যোগে ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আমদানি ও মজুদ করা হয়েছে। রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ের টিকা প্রদান সম্পন্ন হয়েছে। এছাড়া সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি স্বাস্থ্য প্রকল্পগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সম্মেলনকক্ষে প্রশাসনিক কর্মকর্তা, জ্যেষ্ঠ চিকিৎসক ও নার্সদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে দিকনির্দেশনা প্রদান করেন।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd