• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিয়ানীবাজারে বাসে পুলিশের তল্লাশি: ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি আটক রাউজানে দুর্বৃত্তদের গু-লি-তে যুবক নি-হ-ত: প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃ-ত্যু: পায়ে আঘাত পেয়েছেন প্রতিমন্ত্রীও শ্রীমঙ্গলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশে এমপি মুজিবুর রহমান চৌধুরী: “কাউকে ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি” পুকুরের জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ যুবক নি-হ-ত: ঢাকায় প্রেরিত ৪, পুকুর থেকে দ্বিতীয় “বিশ্বযুদ্ধের তাজা গ্রে-নে-ড উদ্ধার: দাঁড়িয়ালে স্বামীর নির্মম নির্যাতনে গৃহবধূ মুক্তার মৃ-ত্যু: এলাকায় তোলপাড়, বিচারের দাবিতে ফুঁসে উঠছে সাধারণ মানুষ গহিন বন থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার: যৌথ অভিযানে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস রঙ্গারচরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিশুটি সদর হাসপাতালে ভর্তি, প্রধান অভিযুক্ত আটক ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে’:

গহিন বন থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার: যৌথ অভিযানে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

হামহাম জলপ্রপাতের গহিন বন থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার: যৌথ অভিযানে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাত সংলগ্ন সিতাব জলধারা থেকে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) ভোরে পুলিশ, বন বিভাগ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্গম পাহাড়ি গিরিপথ অতিক্রম করে মরদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন।

মাছ শিকারিদের চোখে প্রথম মরদেহ

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কয়েকজন স্থানীয় মাছ শিকারি রাজকান্দি সংরক্ষিত বনের গভীর অরণ্যে হামহাম পর্যটন এলাকার মোকাম টিলা সংলগ্ন জলাধারের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে তাঁরা স্থানীয় প্রশাসন ও ইউপি সদস্যকে অবহিত করেন।

দুর্গম পাহাড়ে শ্বাসরুদ্ধকর রাতের অভিযান

খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ থানা পুলিশ, বন বিভাগ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল উদ্ধার অভিযান শুরু করে। বনের ভেতরে কোনো যানবাহন চলাচলের উপযোগী রাস্তা না থাকায় উদ্ধারকারী দলকে সম্পূর্ণ পায়ে হেঁটে দীর্ঘ দুর্গম পথ ও পাহাড়ি ছড়া পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে হয়।

অভিযানে স্থানীয় চাম্পারায় চা-বাগানের ব্যবস্থাপক রাহেল রানা, ইউপি সদস্য সজয় কিশোর যাদব এবং বেশ কয়েকজন অভিজ্ঞ চা-শ্রমিক পথপ্রদর্শক হিসেবে সহায়তা করেন। রাতভর শ্বাসরুদ্ধকর চেষ্টার পর শুক্রবার ভোরে মরদেহটি উদ্ধার করে লোকালয়ে আনা সম্ভব হয়।

মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ও তদন্ত

উদ্ধারকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক পাহাড়ি ঢলের তীব্র স্রোতে মরদেহটি উজানের কোনো পাহাড়ি এলাকা থেকে ভেসে এসে সিতাব জলধারার পাথরে আটকে ছিল।

অভিযান চলাকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদার ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় অবস্থান করে সামগ্রিক উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন জানান, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd