বগুড়ার সাতমাথায় ড্রেন খননের সময় আনুমানিক দেড় থেকে দুইশত রাইফেলের গুলি উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় ড্রেন খননকাজের সময় পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ১৫০ থেকে ২০০ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার খননকাজ চলাকালে মাটির নিচে এসব গুলির সন্ধান মেলে। ব্যস্ততম এলাকায় বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খননকাজ ও গুলি উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের সাতমাথা এলাকায় ড্রেন নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিলেন শ্রমিকরা। খননের একপর্যায়ে মাটির নিচ থেকে একটি স্তূপে মরিচাপড়া ও অক্ষত অবস্থায় প্রচুর রাইফেলের গুলি বেরিয়ে আসে।
শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত গুলির সংখ্যা আনুমানিক ১৫০ থেকে ২০০ পিস হতে পারে।
পুলিশের তদন্ত ও আলামত জব্দ
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ঘিরে ফেলে এবং গুলিগুলো হেফাজতে নেয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত গুলিগুলো কত পুরোনো এবং এগুলো কোন ধরনের রাইফেলের, তা বিশেষজ্ঞ ও ব্যালেস্টিক পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়কার নাকি পরবর্তী কোনো সময়ে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
দৈনিক জীবনযাত্রা
এস এম সোহাগ ফরাজী