• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘আমার দেশ’ ছেঁড়ায় যারা বিপর্যয় দেখছেন, ‘প্রথম আলো’ পোড়ানোর সময় তারা কোথায় ছিলেন?: আনিস আলমগীর আমার দেশ পত্রিকার নাম বদলে জামায়াতের দেশ রাখার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার পর হুমকির মুখে এলাকা ছাড়লেন বোন ‘কেন আমাকে গান গাইতে বাধা দেওয়া হচ্ছে?’: বাউল সমিতির সভাপতি ও কথিত জাসাস নেতার বিরুদ্ধে শিল্পী মুক্তা সরকারের শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সং-ঘ-র্ষে বৃদ্ধ নি-হ-ত ও আহত ১২ ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ লংমার্চ ফেরত বাসের চা-পা-য় পথচারী নি-হ-ত: বাস খাদে পড়ে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত লালমনিরহাটে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার নেমেছে ৪৬.৭১ শতাংশে, ৬ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ ভাঙচুর মিরপুর ১ গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গার্মেন্টস সহ বাগদাদ শপিং কমপ্লেক্সেও ইটপাটকেল ছুড়ে কাচ ও সাটার ভাঙচুর করা হয়। বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সাংবাদিক পরিবারের ওপর হামলা

দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস

জাতীয় ডেস্ক / ঢাকা: দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেয়ে তিনি স্বদেশ প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

দেশে ফেরার সময়সূচি

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইনশাআল্লাহ আগামী ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

পরিবার ও নেতাকর্মীদের স্বস্তি

মির্জা আব্বাসের সুস্থতা ও দেশে ফেরার খবরে তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।

নেতাকর্মীরা জানান, মহান আল্লাহর অশেষ রহমত, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং দেশবাসীর আন্তরিক দোয়ায় তিনি সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফেরার সুযোগ পাচ্ছেন। তাঁরা তাঁর দীর্ঘায়ু, পূর্ণ সুস্থতা এবং নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করেছেন।

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd