• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধ-র্ষ-ণে-র অভিযোগ জমিয়ত নেতার বিরুদ্ধে: মাদ্রাসায় অনৈতিক সম্পর্কের অভিযোগ, এলাকায় তোলপাড় কমলগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন: দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিক আটক স্বজনদের কান্নায় কেঁদেছেন তারেক রহমান: গুমের অন্ধকার পেরিয়ে ন্যায়বিচারের নতুন দিগন্তে বাংলাদেশ দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বগুড়ার সাতমাথায় ড্রেন খননের সময় আনুমানিক দেড় থেকে দুইশত রাইফেলের গু-লি উদ্ধার ৮ বছর আগের মোটরসাইকেল চালক হ-ত্যা মামলার রহস্য উদঘাটন: সিআইডির জালে মূল ৩ খু-নি, আদালতে স্বীকারোক্তি ১০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না: অ-স্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামালকে গ্রেপ্তার করল র‍্যাব জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের সংসদ অভিমুখে চার জেলার বাউল শিল্পীদের মিলনমেলা: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো ‘বাউল মেলা’ বরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৪০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার

চার জেলার বাউল শিল্পীদের মিলনমেলা: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো ‘বাউল মেলা’

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৭ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চার জেলার বাউল শিল্পীদের মিলনমেলা: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো ‘বাউল মেলা’

সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

সিলেটের ঐতিহ্যবাহী মরমী ও লোকসঙ্গীতের ধারাকে আরও প্রসারিত করতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘বাউল মেলা’। শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ২টা থেকে শুরু হওয়া এই আয়োজনে সিলেট বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রখ্যাত বাউল ও কণ্ঠশিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।মেলায় সঙ্গীত পরিবেশন করেন যারা চার জেলার স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। জেলাভিত্তিক অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: সিলেট: বাউল শিল্পী জুয়েল আহমদ, বিরহী লাল মিয়া, আবুল কালাম আজাদ, লোকমান সরকার এবং কণ্ঠশিল্পী চাঁদনি সুমি। সুনামগঞ্জ: বাউল শিল্পী শাহজাহান সিরাজ, উদাসী মুজিব, সিরাজ উদ্দিন, সালাম নুরী, রশীদ উদ্দিন, হারুন মিয়া, আপ্তাব নুর, আলী আকবর এবং কণ্ঠশিল্পী খুশী নুরী ও ফিরুজা আক্তার। মৌলভীবাজার: বাউল শিল্পী রানু সরকার ও ক্বারী আব্দুস শহীদ। হবিগঞ্জ: বাউল শিল্পী প্রাণকৃষ্ণ ও বিন্দু বাবু। যন্ত্রসঙ্গীত ও সঞ্চালনা শিল্পীদের সুমধুর কণ্ঠের সঙ্গে অনবদ্য যন্ত্রসঙ্গীতে সুরের মূর্ছনা ছড়িয়ে দেন বাংলাদেশ বেতারের নিয়মিত প্রবীণ বংশীবাদক কুতুব উদ্দিন, যন্ত্রশিল্পী বিরহী আজিজ এবং অলক করসহ অন্যান্য বাদকরা।সম্পূর্ণ অনুষ্ঠানটি যৌথভাবে সাবলীল উপস্থাপনায় পরিচালনা করেন আমির উদ্দিন শিহাব ও ফিরুজ আহমদ ফিরুজ। লোকসঙ্গীতের এই আসর উপভোগ করতে শহীদ মিনার প্রাঙ্গণে প্রচুর দর্শনার্থী ও বাউল অনুরাগীদের ভিড় লক্ষ্য করা যায়।

 

দৈনিক জীবনযাত্রা -সত্যের সন্ধানে মানুষের পাশে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd