• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গৃহবধূকে সংঘবদ্ধ ধ-র্ষ-ণে-র দায়ে ৩ জনের মৃ-ত্যু-দ-ণ্ড, অপহরণে যাবজ্জীবন কারাদণ্ড পুসাব-এর উদ্যোগে ‘অপরাজিতা ২৪’ অনুষ্ঠিত: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগের নারীদের অনন্য সম্মাননা বিরোধীদলীয় নেতার সাথে আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ মাগুরার আলোচিত শিশু আছিয়া ধ-র্ষ-ণ ও হ-ত্যা মামলায় হিটু শেখের মৃ-ত্যু-দ-ণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখেই বাণিজ্যিক ও সামরিক চুক্তিতে যেতে হবে: আসিফ মাহমুদ দেড় বছরের সন্তানকে বিক্রি করে আইফোন কেনার অভিযোগ: বাবা মারুফ মুন্সিকে আটক করল পুলিশ চীন শিক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ বৈঠক অনুষ্ঠিত: চীনা ভাষা প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষায় জোর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী জোন-৩ রুকন সমাবেশ অনুষ্ঠিত শহীদ নুরুল ইসলাম ফারুকীর খু-নি-দে-র গ্রেফতার ও বিচারের দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবর ইসলামী ছাত্রসেনার স্মারকলিপি রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গু-লি-ব-র্ষ-ণ: নারীসহ গু-লি-বি-দ্ধ ৩ জন ঢামেকে ভর্তি

বরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৪০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৪০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / বরিশাল ব্যুরো: বরিশাল মহানগরীর বিমানবন্দর থানা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনু ইসলাম ওরফে মনির (৩৮) নামের এক আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের কলসগ্রাম এলাকায় এ সফল অভিযান পরিচালিত হয়।

অভিযান ও ইয়াবা উদ্ধার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সার্বিক দিকনির্দেশনা ও ডিবি’র উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে এএসআই মো. খবির হোসেন, এএসআই মো. মনির হোসাইনসহ সঙ্গীয় ফোর্সের একটি দল কলসগ্রাম এলাকায় সন্দেহভাজন হিসেবে মনিরকে আটক করে। পরবর্তীতে তাঁর শরীর তল্লাশি চালিয়ে অবৈধ ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের পরিচয় ও মাদকের উৎস

গ্রেপ্তার মনু ইসলাম ওরফে মনির জামালপুর জেলার সদর থানাধীন শ্রীচন্দ্রবাড়ি গ্রামের মৃত বাচ্চু মন্ডল ও হামেদা বেগমের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল থেকে কৌশলে পাইকারি দরে ইয়াবা সংগ্রহ করে বরিশাল মহানগরীর বিভিন্ন খুচরা বিক্রেতা ও মাদকসেবীদের কাছে সরবরাহ করে আসছিল।

পুলিশের জিরো টলারেন্স নীতি ও আইনি পদক্ষেপ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএমপি আরও জানায়, মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা এবং নিরাপদ ও মাদকমুক্ত মহানগরী গড়তে পুলিশ সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদকের যেকোনো সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd