সিরাজদিখানে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২: উদ্ধার করল ফায়ার সার্ভিস
স্টাফ রিপোর্ট:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৩ আগস্ট ২০২৬) সন্ধ্যায় উপজেলার নিমতলা এলাকার কুচিয়ামোড়া ১ নম্বর ব্রিজের ওপর এ সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ ও উদ্ধার অভিযান
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৮-৩৫৯০) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-ল ১৬-২০৪৫) সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন।
উদ্ধার অভিযান শেষে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিয়ে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।
দৈনিক জীবনযাত্রা
এস এম সোহাগ ফরাজী