• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাভারে সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবেরের ওরস বন্ধের তৌহিদি জনতার নেতৃত্বে,বিএনপি হেফাজত জামাত যুবলীগের ঝটিকা মিছিল: দায়িত্ব অবহেলায় ফাঁড়ির ইনচার্জসহ একযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনা: নারী নি-হ-ত, আহত অন্তত ৩০ বাবুগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা: অংশ নিলেন ১৪ জেলার ডিসি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন বিশ্বনাথের শিক্ষাবিদ ড. মুজিবুর রহমান ১১ বছরের শি-শু-কে ধ-র্ষ-ণে-র মামলায় নবজাতকের বাবা প্রমাণিত হলেন মাদ্রাসা শিক্ষক সাগর: আদালতে ডিএনএ রিপোর্ট পেশ ভৈরবে সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল-আমিনকে কু-পি-য়ে হ-ত্যা সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নি-হ-ত নিউইয়র্কের ব্রুকলিনে রেস্তোরাঁয় বন্দুকধারীর গু-লি-তে বাংলাদেশি নি-হ-ত, আহত ১

সিলেটে ডিবির অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নগদ টাকা উদ্ধার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সিলেটে ডিবির অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নগদ টাকা উদ্ধার

সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ শাহানা বেগম (৪৯) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট ২০২৬) রাতে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়

গ্রেফতারকৃত শাহানা বেগম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভোলাকোট (ভোড়াগুট) গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে এবং হারুন মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকায় জাহাঙ্গীর মিয়ার বাসার নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মাদক কারবার চালিয়ে আসছিলেন।

অভিযান ও উদ্ধারকৃত আলামত

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ডিবির একটি চৌকস দল জাহাঙ্গীর মিয়ার বাসার নিচতলার ভাড়া ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে।

তল্লাশিকালে শাহানা বেগমের হেফাজত থেকে ১৬৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আইনি ব্যবস্থা

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২০, তারিখ: ২৩/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

দৈনিক জীবনযাত্রা

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd