• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাভারে কথিত ভ/ন্ড পীর জাবেরের ‘কুরআন-সুন্নাহ বিরোধী’ অপতৎপরতা ও ওরস বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি তৌহিদী জনতা সিলেটে বাসার সামনে সাবেক ব্যবসায়ী সাহাব উদ্দিনকে কু-পি-য়ে হ/ত্যা: এলাকায় চাঞ্চল্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ সিলেটে ডিবির অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নগদ টাকা উদ্ধার জুয়েলারি দোকানের ভেতর থেকে স্বর্ণ ব্যবসায়ীর গ-লা-কা-টা ম-র-দে-হ উদ্ধার রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস: লক্ষ লক্ষ মুসল্লির ঢল অষ্টগ্রামে বিএনপির কর্মী-সমাবেশ অনুষ্ঠিত: প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এইচএসসি শিক্ষার্থী নাবিলের পা কে/টে ফেলার সিদ্ধান্ত: পাশে দাঁড়াল ছাত্রদল সিরাজদিখানে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২: উদ্ধার করল ফায়ার সার্ভিস

বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

স্টাফ রিপোর্ট:

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাস্তবায়িত, চলমান ও প্রস্তাবিত সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

শনিবার (২৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জে সংসদ সদস্যের বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।

উন্নয়ন প্রকল্পের খাতওয়ারী বিবরণ

প্রেস ব্রিফিংয়ে উপস্থাপিত তথ্যানুযায়ী, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা বলয় জোরদারে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে:

টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প: ২০২৫–২৬ অর্থবছরে ইট সোলিং, মাটির রাস্তা, স্টেডিয়াম ও মাঠ ভরাট, ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ, মন্দির, মাদ্রাসা) ও ক্লাব সংস্কার, স্যানিটেশন সুবিধা এবং কালভার্ট নির্মাণসহ মোট ১৬৬টি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও নতুন স্কুল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ১ হাজার ১০৫টি টুইন-পিট টয়লেট, ৪টি কমিউনিটি টয়লেট, ১টি ওভারহেড ট্যাংক এবং ১১৩টি গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে।

সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণ: নতুন করে ৩৫৫ জনকে বয়স্ক ভাতা, ৪১৭ জনকে বিধবা ভাতা এবং ১ হাজার ৫৩৯ জনকে প্রতিবন্ধী ভাতার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ৩ হাজার ৩০৯ জনকে ভিজিডি কার্ড প্রদানসহ নারী ও যুবকদের আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ ও ঋণ প্রদান করা হচ্ছে।

কৃষি ও মৎস্য উন্নয়ন: ২ হাজার ৮৪০ জন কৃষককে কৃষক কার্ড, ৭ হাজার ৮০০টি গাছের চারা, ১১ মেট্রিক টন ধানবীজ এবং ১২০.৪ মেট্রিক টন জৈব সার বিতরণ করা হয়েছে। মৎস্য খাতের উন্নয়নে ৫৫০ কেজি পোনা অবমুক্তকরণসহ খাঁচায় ও ঝিনুকে মুক্তা চাষের প্রকল্প গৃহীত হয়েছে।

অবকাঠামো, নদীভাঙন ও যোগাযোগ: এলজিইডি ও পৌরসভার আওতায় কার্পেটিং সড়ক, আরসিসি রাস্তা, সেতু-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা, পার্ক, সাইক্লোন সেন্টার নির্মাণ এবং নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপস্থিত নেতৃবৃন্দ

প্রেস ব্রিফিংয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ শিকদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd