মিরপুরে জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটি।
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর পবিত্র দরগাহ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
উপস্থিত অতিথিবৃন্দ ও নেতৃবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত নারী সংসদ সদস্য মিষ্টি ভাবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক, বিশিষ্ট গীতিকার ও সুরকার সূফী সাধক আরিফ দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ব্রেজাতুল ইসলাম।
এ সময় বাউল দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের শিল্পী, সুধীজন এবং ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন।
দেশ ও জাতির কল্যাণ কামনা
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি, ভক্ত ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা