• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভাঙচুর মিরপুর ১ গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গার্মেন্টস সহ বাগদাদ শপিং কমপ্লেক্সেও ইটপাটকেল ছুড়ে কাচ ও সাটার ভাঙচুর করা হয়। বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সাংবাদিক পরিবারের ওপর হামলা চোখে আলো নেই, তবু জ্ঞানের দ্যুতিতে এইচএসসিতে জিপিএ-৫ পেল দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা মৌমি সিলেটে এইচএসসিতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৫০.৯০%: বরাবরের মতো এগিয়ে মেয়েরা | বালাগঞ্জে মোটরসাইকেল হাওরে পড়ে তরুণ ফুটবলার সাইফুরের মৃ/ত্যু ৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ। চার বছর পর বাড়ি ফেরা হলো না জাহেদের, দোহা বিমানবন্দরে প্রাণ গেল প্রবাসীর

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় মামলার অন্যতম আসামি ও খল অভিনেতা আশরাফুল হক ডন (ডন হক)-কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার সংবাদমাধ্যমকে জানান, ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম এসে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। সিআইডি এই হত্যা মামলার সিআইডি বিভাগে চলমান তদন্ত পরিচালনা করছে।

দীর্ঘদিন পর হত্যা মামলা

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তৎকালীন জনপ্রিয়তার তুঙ্গে থাকা চিত্রনায়ক সালমান শাহর মরদেহ। দীর্ঘদিন ধরে এটিকে অপমৃত্যু হিসেবে চালিয়ে নেওয়া হলেও পরিবার শুরু থেকেই একে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে আসছিল।

সম্প্রতি সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র খল অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

চার বছরের ক্যারিয়ারে অমর খ্যাতি

নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে ধূমকেতুর মতো আত্মপ্রকাশ ঘটে সালমান শাহর। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি ব্যবসাসফল ছবিতে অভিনয় করে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। ডনসহ আসামিদের গ্রেফতারের মধ্য দিয়ে দীর্ঘ তিন দশক পর এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করছেন তাঁর কোটি ভক্ত ও পরিবার।

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd