• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জন সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৮ যাত্রী রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৩ জন গ্রেপ্তার হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কৃত সিলেটে ট্রাফিক সমন্বয় সভা: সড়কে ‘মামলা বাণিজ্য’ ও হয়রানি বন্ধের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের সিলেটে রিয়ার অ্যাডমিরাল এম এ খানের নামে বিজ্ঞান জাদুঘর ও চণ্ডীপুল চত্বরের নামকরণের ঘোষণা নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ নারী চালক ও নারী কর্মীদের নিয়ে বগুড়ায় চালু হচ্ছে বিআরটিসির বিশেষ বাস সেবা রাজনৈতিক পরিচয়ের অপপ্রচারের জবাবে মুখ খুললেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আলী। কোনো দল না করার স্পষ্ট ঘোষণা ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। ৪০০ কোটি টাকা আত্মসাৎ: আল-আকাবা সমিতির পরিচালক ও জামায়াতের সাবেক আমির ওয়াহেদ কারাগারে

সিলেটে রিয়ার অ্যাডমিরাল এম এ খানের নামে বিজ্ঞান জাদুঘর ও চণ্ডীপুল চত্বরের নামকরণের ঘোষণা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সিলেটে রিয়ার অ্যাডমিরাল এম এ খানের নামে বিজ্ঞান জাদুঘর ও চণ্ডীপুল চত্বরের নামকরণের ঘোষণা

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর, সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী (এম এ) খানের স্মৃতি রক্ষার্থে সিলেট নগরীতে একটি আধুনিক বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা করা হবে। একই সাথে ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ ‘চণ্ডীপুল চত্বর’-এর নতুন নামকরণ করা হবে মরহুম এম এ খানের নামে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় মরহুম এম এ খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্যের কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞান জাদুঘর ও একাধিক স্থাপনার পরিকল্পনা

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সাবেক সফল মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খান ছিলেন সিলেট তথা দেশের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অবদানকে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এবং সিলেটের শিক্ষা ও প্রযুক্তির বিকাশে নগরীতে একটি ‘বিজ্ঞান জাদুঘর’ প্রতিষ্ঠা করা হবে।

এর পাশাপাশি দক্ষিণ সুরমার প্রবেশদ্বার চণ্ডীপুল চত্বরের নাম পরিবর্তন করে এম এ খানের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সিলেট জুড়ে তাঁর স্মরণে আরও বেশ কিছু সড়ক ও অবকাঠামোর নামকরণের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

দোয়া ও মিলাদ মাহফিল

এর আগে, দক্ষিণ সুরমায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম এম এ খানের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে স্থানীয় সরকারের প্রতিনিধি, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর দেশসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করা হয়।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবন যাএা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd