• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জন সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৮ যাত্রী রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৩ জন গ্রেপ্তার হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কৃত সিলেটে ট্রাফিক সমন্বয় সভা: সড়কে ‘মামলা বাণিজ্য’ ও হয়রানি বন্ধের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের সিলেটে রিয়ার অ্যাডমিরাল এম এ খানের নামে বিজ্ঞান জাদুঘর ও চণ্ডীপুল চত্বরের নামকরণের ঘোষণা নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ নারী চালক ও নারী কর্মীদের নিয়ে বগুড়ায় চালু হচ্ছে বিআরটিসির বিশেষ বাস সেবা রাজনৈতিক পরিচয়ের অপপ্রচারের জবাবে মুখ খুললেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আলী। কোনো দল না করার স্পষ্ট ঘোষণা ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। ৪০০ কোটি টাকা আত্মসাৎ: আল-আকাবা সমিতির পরিচালক ও জামায়াতের সাবেক আমির ওয়াহেদ কারাগারে

হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কৃত

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কৃত

দৈনিক জীবনযাত্রা ডেস্ক (সিলেট প্রতিনিধি)

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সাজলকে নৈতিকতার চরম অবক্ষয় ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় এক কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের সময় হাতেনাতে আটক হওয়ার ঘটনায় সত্যতা মেলায় উপজেলা জামায়াত এ সিদ্ধান্ত গ্রহণ করে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মো. ইদ্রিস আলী বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে দলের এক জরুরি সভায় তাকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

গ্রামবাসীর হাতে আটক ও দলীয় ব্যবস্থা

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গজারিয়া পাড় এলাকার এক প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর ঘরে অনৈতিক সম্পর্কের সময় নুরুল ইসলামকে হাতেনাতে আটক করে স্থানীয় গ্রামবাসী। পরবর্তীতে স্থানীয় মীমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের নজরে আসে।

ঘটনার গভীর তদন্ত ও সত্যতা পাওয়ার পর দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার্থে তাঁকে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতির পদসহ সকল প্রকার প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা জামায়াতের আমীর মো. ইদ্রিস আলী জানান, “অভিযোগের সতত্য নিশ্চিত হয়েই তাকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে ওই ইউনিয়নে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে মাওলানা মো. আব্দুল মতিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।”

সাম্প্রতিক সময়ে আরও কিছু শৃঙ্খলাভঙ্গের ঘটনা

উল্লেখ্য, নৈতিক স্খলন ও শ্লীলতাহানির অভিযোগে এর আগেও সম্প্রতি বেশ কয়েকজন স্থানীয় নেতা-কর্মীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি।

এর আগে গত ৩ আগস্ট রাজশাহীর পবা উপজেলায় ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির মামলায় গ্রেফতার হওয়ার পর ওয়ার্ড রুকন ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া গত ১ আগস্ট বগুড়ার ধুনটে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে উপজেলা জামায়াত নেতা মোশাররফ হোসেনের রুকনিয়াত বাতিল করে জেলা শাখা।

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd