• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: সাবেক জামায়াত নেতা আলমগীর ফরাজী কারাগারে, পরিত্যক্ত পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে হ/ত্যা: গাজী নজরুল ইসলামের স্ত্রীর মৃ-ত্যু, ‘তিনি আমাদের কেউ নন, তদন্তের দায়িত্ব সরকারের’—জামায়াত দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুর: ধারালো ব-টি-স-হ যুবক গ্রেপ্তার, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ম-র-দে-হ উদ্ধার মাঝনদীতে চলন্ত লঞ্চে প্রসববেদনা: ‘৯৯৯’-এ ফোন পেয়ে গর্ভবতী নারীকে উদ্ধার করল কোস্টগার্ড, মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণে জড়িত কিশোর গ্যাং দমনে ১৫ দিনের আল্টিমেটাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত: নয়াদিল্লিতে ২১ নেতার সঙ্গে শেখ হাসিনার রুদ্ধদ্বার বৈঠক: ডিসেম্বরে পুনর্গঠন লালমাই পাহাড়ে স্কুলছাত্র অপ্রতিম হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটন: মূল হোতাসহ ৪ সন্দেহভাজন গ্রেপ্তার, আলামত উদ্ধার

নারী চালক ও নারী কর্মীদের নিয়ে বগুড়ায় চালু হচ্ছে বিআরটিসির বিশেষ বাস সেবা

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নারী চালক ও নারী কর্মীদের নিয়ে বগুড়ায় চালু হচ্ছে বিআরটিসির বিশেষ বাস সেবা

স্টাফ রিপোর্টার। দৈনিক জীবনযাত্রা

গণপরিবহনে নারী ও শিশুদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় বিআরটিসির বিশেষ দুটি বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। ইতোমধ্যেই বাস দুটি বগুড়া বিআরটিসি ডিপোতে এসে পৌঁছেছে।

এই বিশেষ সেবাটির প্রধান বৈশিষ্ট্য হলো—বাস দুটির চালক, হেলপার, সুপারভাইজারসহ পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব কর্মীই হবেন নারী। নারী যাত্রীদের নিরাপত্তা সুসংহত করা এবং সমাজে নারীদের কাজের সুযোগ ও সম্মান বৃদ্ধির লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে বিশেষ এই বাস সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই বগুড়া শহরের নির্দিষ্ট রুটগুলোতে নিয়মিতভাবে বাস দুটি যাত্রী পরিবহন শুরু করবে। তবে বাসের চূড়ান্ত রুট এবং ভাড়া সংক্রান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

বিআরটিসির বগুড়া ডিপো ম্যানেজার শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে উদ্বোধনের পর নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হবে। রুট নির্ধারণ ও ভাড়া সংক্রান্ত নির্দেশনা হাতে পেলেই দ্রুততম সময়ে বিশেষ বাস দুটি যাত্রীসেবায় সড়কে নামানো হবে।

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd