• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে রামরু’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ কলাপাড়ায় ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বিচারের অপেক্ষায় ১ বছর ১০ মাস: দারুস সালামে পোশাক শ্রমিক রোজিনা হত্যা মামলার আসামি স্বামী আজও ধরাছোঁয়ার বাইরে সৌদিফেরত অসুস্থ স্বামীকে রাতে সড়কে ফেলে রেখে পালালেন স্ত্রী-সন্তানেরা মিরপুরে পুলিশের অভিযান: ৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ‘আওয়ামী লীগের দোসর’ শিরোনামে প্রচারণা নিয়ে প্রতিবাদ জানালেন আহমদ আলী পটুয়াখালীর গলাচিপার যুবক মিরাজ খান হত্যা: উত্তরখান থেকে মরদেহ উদ্ধার, পুলিশের জালে ২ কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে কে-টে হ-ত্যা: ঘাতক স্বামী শিপন গ্রেপ্তার তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান: অপরাধে জড়িত ৭৯ জন গ্রেফতার

কলাপাড়ায় ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কলাপাড়ায় ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | পটুয়াখালী

পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—১. মোঃ শাওন (২২), পিতা: মোঃ মোজাম্মেল হোসেন, মাতা: মোসাঃ হালিমা বেগম এবং ২. মোঃ আরিফ মৃধা (২৬), পিতা: মোঃ আলতাফ মৃধা, মাতা: মোসাঃ সখিনা বেগম। তাঁরা উভয়েই পটুয়াখালী জেলার কলাপাড়া থানার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী ৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২ আগস্ট ২০২৬) রাত ৯টা ৪৫ মিনিটে কলাপাড়া থানাধীন টিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রজপাড়া সিক্স লেন মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশ তাঁদের তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd