• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

মাজার ভাঙচুর বন্ধ ও মাদরাসা শিক্ষার স্বকীয়তা রক্ষাসহ ১৭ দফা দাবিতে সুফিবাদী সুন্নী মহাসমাবেশ

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মাজার ভাঙচুর বন্ধ ও মাদরাসা শিক্ষার স্বকীয়তা রক্ষাসহ ১৭ দফা দাবিতে সুফিবাদী সুন্নী মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী ওলি-আউলিয়াদের মাজার ও খানকাহ্ হামলা-ভাঙচুর বন্ধ, চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামিক মূল্যবোধ বজায় রাখাসহ ১৭ দফা দাবিতে সুফিবাদী সুন্নী মহাসমাবেশের প্রস্তাবনা ও দাবিনামা ঘোষণা করেছে ‘সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরাম’।

প্রস্তুতি কমিটির সচিব অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সার্বিক দাবি ও বার্তা তুলে ধরা হয়।

প্রধান দাবিসমূহ:

১. মাজার ও খানকাহ সুরক্ষা এবং পুনর্নির্মাণ

বিগত দুই বছর যাবত দেশজুড়ে ছড়িয়ে পড়া আল্লাহর ওলিদের মাজার, দরবার ও খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র প্রতিবাদ জানানো হয়। এতে জড়িত সন্ত্রাসী ও জঙ্গিদের অবিলম্বে গ্রেফতারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দরবার ও মাজারগুলো সরকারি ও যথাযথ সহায়তায় পুনর্নির্মাণের দাবি জানানো হয়।

২. শিক্ষক-কর্মচারীদের চাকরি পুনর্বহাল ও নিয়োগ নীতি

বেআইনি ও জোরপূর্বক চাকরিচ্যুত করা সকল মসজিদের খতিব, মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকদের দ্রুত স্বপদে পুনর্বহালের জোর দাবি জানানো হয়। এছাড়া, এনটিআরসিএ (NTRCA)-এর মাধ্যমে মাদরাসার অধ্যক্ষ, সুপার ও মুহাদ্দিসসহ প্রশাসনিক পদে নিয়োগ প্রক্রিয়ার নতুন প্রজ্ঞাপন বাতিল করে পূর্বের ন্যায় ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নিয়োগ ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। অপরদিকে, কোনো পরীক্ষা ছাড়া কওমি সনদে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ বাতিল করে এনটিআরসিএ পরীক্ষার মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের আহ্বান জানানো হয়।

৩. জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অপরাধ নিয়ন্ত্রণ

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সুন্নী পীর-মাশায়েখগণ আপোষহীন ভূমিকা পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দেশবিরোধী সব চুক্তি বাতিল এবং দেশের এক ইঞ্চি জমিও যেন কোনো চক্রান্তকারীর হাতে না যায়—সে বিষয়ে কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি করা হয়। এছাড়া শিশু ও নারী নির্যাতন, মদ-জুয়া-মাদক, মব সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণের জোর তাগিদ দেওয়া হয়।

৪. কড়া আপত্তি: প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম শ্রেণির ছাত্রী অন্তর্ভুক্তিকরণের নির্দেশনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একে ইসলামী তাহজীব-তমাদ্দুন পরিপন্থী এবং পর্দা ব্যবস্থা লঙ্ঘনের চক্রান্ত উল্লেখ করে এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয়।

৫. আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যার বিচার ও অন্যান্য

শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহ.) এবং শহীদ ইমাম রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। পাশাপাশি, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং বিশ্বজুড়ে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে জাতিসংঘের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

আয়োজকদের আহ্বান: মহাসমাবেশ প্রস্তুতি কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, সুফিবাদী ও মূলধারার সুন্নী মতাদর্শের আলেম-ওলামাদের বাদ দিয়ে ধর্ম মন্ত্রণালয় বা শিক্ষাক্রমের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। একইসাথে, যেসব মাজার বা দরবারে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, তা বন্ধে সুন্নী পীর-মাশায়েখদের নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাএা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd