• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে কাজে ফিরুন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রী সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় অক্টোবরে ২৭ জনের মৃ/ত্যু কোম্পানীগঞ্জে গালিগালাজের জেরে চাচাকে প্রকাশ্যে কু-পি-য়ে হ/ত্যা: অভিযুক্ত ভাতিজা বিল্লাল আটক ‘বেগমপাড়া’ ধারাবাহিকে ‘প্রিন্সেস ডায়না’ হয়ে দর্শকদের নজরে সুমাইয়া নদী পাটগ্রাম সীমান্তে বিজিবির পৃথক বিশেষ অভিযান: ৫ লাখ ৯৫ হাজার টাকার ৭টি ভারতীয় গরু জব্দ প্রধানমন্ত্রীর নির্দেশে নি/হ/ত শ্রমিক তৌফিকের পরিবার পেল ১ লাখ টাকার আর্থিক অনুদান জে-ল-হ-ত্যা দিবসে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচনা সভা: কুমারপাড়ায় নেতাকর্মীদের গোপন জমায়েত যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌ/না/চা/র, গ্রেপ্তার সাবেক শিবির নেতা বাতেন! পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটে ফিরছেন বিএনপি নেতা তালুকদার গিয়াস উদ্দিন, অভ্যর্থনার প্রস্তুতি

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিলেটে ফিরছেন বিএনপি নেতা তালুকদার গিয়াস উদ্দিন, নেতা-কর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী | দৈনিক জীবনযাত্রা:

দীর্ঘ ২২ মাস প্রবাস জীবনে বিরতি শেষে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মোঃ গিয়াস উদ্দিন।

তাঁর দেশে আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও সেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের জোয়ার বইছে।

বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দরে বর্ণাঢ্য অভ্যর্থনার প্রস্তুতি

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। প্রিয় নেতাকে স্বাগত জানাতে খাজাঞ্চি ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, বন্ধু-বান্ধব এবং বহু শুভাকাঙ্ক্ষী গাড়ির বহর নিয়ে বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে বর্ণাঢ্য গণ-অভ্যর্থনা জানানোর জোর প্রস্তুতি নিচ্ছেন।

পর্তুগাল বিএনপির সংবর্ধনা ও রেসিডেন্সি কার্ড লাভ

রাজনৈতিক সূত্রে জানা গেছে, বিগত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের দিকে ইউরোপের দেশ পর্তুগালে গমন করেন তালুকদার গিয়াস উদ্দিন। সম্প্রতি গত জুন মাসে পর্তুগাল সরকার কর্তৃক স্থায়ী বসবাসের বৈধ সনদপত্র (রেসিডেন্সি কার্ড) হাতে পান তিনি। কার্ড লাভের পরপরই দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেন সাবেক এই জনপ্রতিনিধি।

তাঁর দেশে আগমন উপলক্ষে পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ সেখানে এক বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।

আগামী ইউপি নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নিজ ইউনিয়ন খাজাঞ্চি পরিষদের সাবেক সফল চেয়ারম্যান হিসেবে তালুকদার গিয়াস উদ্দিনের ব্যাপক পরিচিতি রয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলার ২ নম্বর খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন—এমন গুঞ্জন ও আলোচনা এখন চাঙ্গা হয়ে উঠেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd