• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে কোডিন মিশ্রিত সিরাপ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদ: সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে র-ক্ত-ক্ষ-য়ী সং-ঘ-র্ষ: নারীসহ আহত ২৫, ২ জনের অবস্থা আ-শ-ঙ্কা-জ-ন-ক মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ কর্মী জাহেদ বেপারীকে কু/পি/য়ে হ/ত্যা: মাধবপুরে ৩ বছর আগের ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন সেপটিক ট্যাংক থেকে ম-র-দে-হে-র অবশিষ্টাংশ উদ্ধার নারীসহ গ্রেপ্তার ৪ কুলাউড়ায় মিনি ট্রাক থামিয়ে মাছ ও টাকা ছিনতাই: ছাত্রদলের ৩ নেতাকে স্থায়ী অব্যাহতি। আশুলিয়ায় জুতার কারখানার শ্রমিকের ওপর দুর্বৃত্তদের হামলা। ৫০ হাজার টাকার সরকারি সহায়তা। জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ পাটগ্রাম সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে গরু ও ইয়াবাসহ আটক ২ শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে কাজে ফিরুন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রী

সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় অক্টোবরে ২৭ জনের মৃ/ত্যু

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৯ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সিলেট বিভাগে থামছে না সড়ক দুর্ঘটনা: অক্টোবরে ২৭ দুর্ঘটনায় ঝরল ২৭ প্রাণ, শীর্ষে সিলেট জেলা

সিলেট প্রতিনিধি (শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী):

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সড়ক দুর্ঘটনা। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বিভাগের চার জেলায় পৃথক ২৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন। দুর্ঘটনার পরিসংখ্যানে প্রাণহানি ও আহতের দিক থেকে বরাবরের মতোই শীর্ষে রয়েছে সিলেট জেলা এবং সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে হাওরবেষ্টিত সুনামগঞ্জে।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত অক্টোবর মাসের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, নিহত ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন কোমলমতি শিশু রয়েছেন।

জেলাভিত্তিক সড়ক দুর্ঘটনার চিত্র:

নিসচার প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩০ জন।

দ্বিতীয় সর্বোচ্চ হবিগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন ১২ জন।

মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলায়; সেখানে ২টি দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ও ৩ জন আহত হন।

 

জেলাদুর্ঘটনানিহতআহত

সিলেট১৫টি১৬ জন৩০ জন

হবিগঞ্জ৬টি৫ জন১২ জন

মৌলভীবাজার৪টি৪ জন৩ জন

সুনামগঞ্জ২টি২ জন৩ জন

সর্বমোট২৭টি২৭ জন৪৮ জন

 

সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে মৃত্যু:

নিসচার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, আগের মাস সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দুর্ঘটনার মাত্রা ও প্রাণহানি দুটোই বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছিলেন। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দুর্ঘটনা ১টি এবং প্রাণহানি ১ জন বেড়েছে, যদিও আহতের সংখ্যা ৩ জন কমেছে।

দুর্ঘটনার মূল কারণসমূহ:

নিসচার বিভাগীয় প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার পেছনে প্রধানত পাঁচটি বড় কারণ চিহ্নিত করা হয়েছে। সেগুলো হলো—

১. মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অতিরিক্ত গতিতে যানবাহন চালানো।

২. ট্রাফিক আইন ও সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে ওভারটেকিংয়ের চেষ্টা।

৩. মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা।

৪. পথচারীদের অসচেতনতা ও নিয়ম না মেনে রাস্তা পারাপার।

৫. বিভিন্ন সড়কে দীর্ঘদিনের নির্মাণগত ও প্রযুক্তিগত ত্রুটি।

আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতার তাগিদ:

প্রতিবেদনের বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “সড়কে প্রতিদিন এভাবে মূল্যবান তাজা প্রাণ ঝরে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। দুর্ঘটনা রোধ করতে হলে পরিবহন চালকদের সবার আগে দায়িত্বশীল ও সংবেদনশীল হতে হবে। বেপরোয়া গতি ও অসুস্থ ওভারটেকিংয়ের সংস্কৃতি বন্ধ করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “মোটরসাইকেল আরোহীদের শতভাগ মানসম্মত হেলমেট নিশ্চিত করার পাশাপাশি পথচারীদের সচেতন হতে হবে। সেই সাথে সড়ক ও জনপথ বিভাগকে ঝুঁকিপূর্ণ বাঁক ও নির্মাণগত ত্রুটি দ্রুত সংস্কার করতে হবে। চালক-যাত্রী-পথচারীদের সম্মিলিত সচেতনতা এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ ছাড়া সড়কে মৃত্যুর এই মিছিল থামানো সম্ভব নয়।”

 

দৈনিক জীবনযাত্রা।

এস এম সোহাগ ফরাজী

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd