• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে কোডিন মিশ্রিত সিরাপ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদ: সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে র-ক্ত-ক্ষ-য়ী সং-ঘ-র্ষ: নারীসহ আহত ২৫, ২ জনের অবস্থা আ-শ-ঙ্কা-জ-ন-ক মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ কর্মী জাহেদ বেপারীকে কু/পি/য়ে হ/ত্যা: মাধবপুরে ৩ বছর আগের ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন সেপটিক ট্যাংক থেকে ম-র-দে-হে-র অবশিষ্টাংশ উদ্ধার নারীসহ গ্রেপ্তার ৪ কুলাউড়ায় মিনি ট্রাক থামিয়ে মাছ ও টাকা ছিনতাই: ছাত্রদলের ৩ নেতাকে স্থায়ী অব্যাহতি। আশুলিয়ায় জুতার কারখানার শ্রমিকের ওপর দুর্বৃত্তদের হামলা। ৫০ হাজার টাকার সরকারি সহায়তা। জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ পাটগ্রাম সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে গরু ও ইয়াবাসহ আটক ২ শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে কাজে ফিরুন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রী

শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে কাজে ফিরুন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রী

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে কাজে ফিরুন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রী

জাতীয় প্রতিবেদক:

“কারখানা ও শিল্প বাঁচলে তবেই উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে। তাই কোনো ধরনের অহেতুক উসকানি ও প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে অবিলম্বে কাজে যোগ দিন।”—পোশাক খাতের আন্দোলনরত সাধারণ শ্রমিকদের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, কারখানা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জরুরি ত্রিপক্ষীয় বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

নিহত শ্রমিক তৌফিকের পরিবারকে সহায়তা ও বিচারের নির্দেশ:

প্রেস ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী জানান, গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনে বহিরাগতদের হামলায় নিহত পোশাক শ্রমিক তৌফিক শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকার জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সাথে এই নৃশংস হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত, তাদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

টঙ্গীতে ১০০ শয্যার শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল:

শ্রমিকদের সার্বিক স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধার কথা বিবেচনা করে সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের জন্য একটি আধুনিক ‘১০০ শয্যার শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল’ নির্মাণের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব দ্রুতই এর নির্মাণকাজ শুরু হবে।

স্বল্প সময়ের নোটিশে জাতীয় স্বার্থে বৈঠকে উপস্থিত হওয়ায় মালিক ও শ্রমিক উভয় পক্ষের নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনাদের তাৎক্ষণিক অংশগ্রহণ প্রমাণ করে দেশ, অর্থনীতি ও তৈরি পোশাক শিল্পের সুরক্ষায় আমরা সবাই শতভাগ আন্তরিক।”

জানুয়ারি থেকেই নতুন কাঠামোতে মজুরি:

মজুরি নির্ধারণের অগ্রগতি তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, “সরকার অত্যন্ত দ্রুততার সাথে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে এবং দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ের মধ্যে বোর্ডের প্রথম বৈঠকও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত খসড়া প্রস্তাব তৈরি করা হবে এবং ইনশাআল্লাহ আগামী জানুয়ারি থেকেই শ্রমিক ভাইয়েরা নতুন বর্ধিত কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন।”

তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, “আপনাদের কোনো যৌক্তিক দাবি বা প্রস্তাব থাকলে তা লিখিত আকারে মজুরি বোর্ডে জমা দিন। কিন্তু দেশকে অস্থিতিশীল করা কিংবা জাতীয় শিল্প ধ্বংস করার কোনো দেশি-বিদেশি চক্রান্তের ফাঁদে পা দেবেন না। আন্দোলনে কোনো নিরীহ শ্রমিক গ্রেপ্তার হয়ে থাকলে তাঁদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হবে, তবে বিশৃঙ্খলাকারী দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

উপদেষ্টা ও সংশ্লিষ্টদের বক্তব্য:

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকার শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সম্পূর্ণ আন্তরিক। গঠিত মজুরি বোর্ডের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে; তারা নিরপেক্ষভাবে শ্রমিকদের জন্য একটি সম্মানজনক ও ন্যায্য মজুরি নিশ্চিত করবেন।”

বৈঠকে অংশ নিয়ে শ্রমিক প্রতিনিধিরা দ্রুত মজুরি বোর্ড গঠন করায় সরকারকে সাধুবাদ জানান এবং সাধারণ শ্রমিকদের শান্ত থেকে উৎপাদন বজায় রাখতে কারখানায় ফেরার আহ্বান জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের প্রতি পূর্ণ সহানুভূতি প্রকাশ করে বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্পাঞ্চলগুলোতে বাড়িওয়ালাদের অযৌক্তিক ভাড়া বৃদ্ধি ঠেকাতে সরকারের পক্ষ থেকে আইন করে বাড়িভাড়া নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত সংবাদ সম্মেলনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারসহ সরকারের পদস্থ কর্মকর্তা এবং মালিক ও শ্রমিক পক্ষের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd