সিলেট প্রতিবেদক:
ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা করেছে সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে সিলেট নগরের কুমারপাড়া এলাকার একটি স্থানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে এ তথ্য জানানো হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনিন হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।
বক্তব্য রাখেন শীর্ষ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ:
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বোরহান উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মিত্র, এমাদ উদ্দিন মানিক, অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সদস্য আব্দুল বারী, ডা. নাজরা চৌধুরী ও শহিদুর রহমান শহিদ।
এ ছাড়া সহযোগী ও তৃণমূল সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন, সাবেক সিটি কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সোবহান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট মহানগরের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন হায়দার এবং বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ফয়সাল আজাদ খান, ফারুক আহমদ মনি, জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, লোকমান আহমদ, আব্দুল কাইয়ুম, ওবায়দুল হক সুহেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান আহমদ, মহানগর যুবলীগের নাজমুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নজির হোসেন লাহিন, দিদার হোসেন সাজু, তাহমিদ শাহরিয়ার চৌধুরী রিজু, ইসলাম উদ্দিন বাবলু, রহিম চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সুমন চৌধুরী, জয়ন্ত দেব এবং তানভীর হাসান চৌধুরী হিমেল প্রমুখ।
জেলহত্যার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ:
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মাত্র ৭৯ দিনের মাথায় ৩ নভেম্বর রাতের অন্ধকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুরক্ষিত প্রকোষ্ঠে ঢুকে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা—মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানকে গুলি ও বেয়নেটের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়।
বক্তারা জাতীয় চার নেতার আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে দলটির নেতা-কর্মীদের যেকোনো রাজনৈতিক প্রতিকূলতায় আদর্শে অটল থাকার আহ্বান জানান।

এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা