• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে কাজে ফিরুন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রী সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় অক্টোবরে ২৭ জনের মৃ/ত্যু কোম্পানীগঞ্জে গালিগালাজের জেরে চাচাকে প্রকাশ্যে কু-পি-য়ে হ/ত্যা: অভিযুক্ত ভাতিজা বিল্লাল আটক ‘বেগমপাড়া’ ধারাবাহিকে ‘প্রিন্সেস ডায়না’ হয়ে দর্শকদের নজরে সুমাইয়া নদী পাটগ্রাম সীমান্তে বিজিবির পৃথক বিশেষ অভিযান: ৫ লাখ ৯৫ হাজার টাকার ৭টি ভারতীয় গরু জব্দ প্রধানমন্ত্রীর নির্দেশে নি/হ/ত শ্রমিক তৌফিকের পরিবার পেল ১ লাখ টাকার আর্থিক অনুদান জে-ল-হ-ত্যা দিবসে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচনা সভা: কুমারপাড়ায় নেতাকর্মীদের গোপন জমায়েত যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌ/না/চা/র, গ্রেপ্তার সাবেক শিবির নেতা বাতেন! পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পাটগ্রাম সীমান্তে বিজিবির পৃথক বিশেষ অভিযান: ৫ লাখ ৯৫ হাজার টাকার ৭টি ভারতীয় গরু জব্দ

মিলন কুমার / ১৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

পাটগ্রাম সীমান্তে বিজিবির পৃথক বিশেষ অভিযান: ৫ লাখ ৯৫ হাজার টাকার ৭টি ভারতীয় গরু জব্দ

লালমনিরহাট প্রতিনিধি (মিলন কুমার):

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজার ও সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ লাখ ৯৫ হাজার টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ও বুধবার (৪ নভেম্বর ২০২৬) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ নাজিরগোমানী ও ধরলা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) বিশেষ টহলদল সীমান্ত এলাকায় এসব সফল অভিযান চালায়।

কোকোয়াবাড়ী ও ধবলগুড়িতে অভিযান:

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রামের ‘কোকোয়াবাড়ী’ এলাকায় প্রথম অভিযান পরিচালনা করে নাজিরগোমানী বিওপির টহলদল। এ সময় সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪টি মোটাতাজা ভারতীয় গরু জব্দ করা হয়।

অন্যদিকে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ধরলা বিওপির আরেকটি বিশেষ টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ধবলগুড়ি বড়বাড়ী’ এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

সব মিলিয়ে পৃথক দুটি অভিযানে সর্বমোট ৭টি ভারতীয় গরু আটক করে বিজিবি, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা।

সীমান্ত সুরক্ষায় কঠোর বিজিবি:

সীমান্ত দিয়ে অবৈধ পথে গবাদিপশু ও মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে নিয়মিত টহলের পাশাপাশি স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, রাজস্ব ফাঁকি দিয়ে আনা পণ্য প্রবেশ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার স্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দকৃত গরুগুলো স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

 

দৈনিক জীবনযাত্রা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd