নবজাতক সুলতান তাজরিয়ানের সুস্বাস্থ্য কামনায় কোরআন বিতরণ; ৭৭ দিনব্যাপী গণবৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত
কাপাসিয়া (গাজীপুর) : ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) নবজাতক সুলতান তাজরিয়ান আল তৌফিকী ইবনে তৌফিক-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় আজ (১৭ জুলাই) গাজীপুরের কাপাসিয়ায় বিনামূল্যে পবিত্র আল-কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে হাউস অব আল তৌফিকী। একই সঙ্গে তাঁর আকিকা উপলক্ষে ঘোষিত ৭৭ দিনব্যাপী গণবৃক্ষরোপণ কর্মসূচিও ধারাবাহিকভাবে চলমান রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ জুলাই (শুক্রবার) যে কেউ বিনামূল্যে পবিত্র আল-কোরআন সংগ্রহ করতে পারবেন। কোরআন বিতরণ করা হচ্ছে হাউস অব আল তৌফিকী, বাড়ি নং-৪০৫, ১০৩/৭৭ আল তৌফিকী পরিবার রোড, নরোত্তমপুর কমিউনিটি ক্লিনিকের বিপরীত পাশে, নরোত্তমপুর, বারিষাব-১৭৪৩, কাপাসিয়া, গাজীপুর থেকে।
এর আগে ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) নবজাতকের জন্মকে কেন্দ্র করে পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা এবং সদকায়ে জারিয়ার চেতনা সমাজে ছড়িয়ে দিতে হাউস অব আল তৌফিকী বিশেষ গণবৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে। শিক্ষাবিদ, লেখক ও সমাজসেবক তৌফিক সুলতান-এর প্রথম পুত্র সুলতান তাজরিয়ান আল তৌফিকী ইবনে তৌফিক-এর আকিকা উপলক্ষে ঘোষিত এই কর্মসূচি টানা ৭৭ দিন পরিচালিত হচ্ছে।
”একটি শিশু—একটি গাছ, একটি গাছ—একটি সদকায়ে জারিয়া” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ, ঔষধি ও ছায়াবৃক্ষের চারা রোপণ ও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। রাস্তার পাশ, মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, এতিমখানা, কবরস্থান এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, যারা নিজ বাড়িতে চারা সংগ্রহ করবেন, তাদের একটি সদকামূলক শর্ত মেনে চলতে হবে। ভবিষ্যতে গাছ থেকে প্রাপ্ত ফল, কাঠ বা অন্যান্য উপকারের অর্ধেক একটি মাদ্রাসায় দান করতে হবে এবং বাকি অর্ধেক পরিবার নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে একটি গাছকে দীর্ঘমেয়াদি দান, মানবকল্যাণ ও সদকায়ে জারিয়ার স্থায়ী উৎসে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আয়োজক তৌফিক সুলতান বলেন, “আমরা চাই, একটি শিশুর জন্মের আনন্দ যেন হাজারো গাছের জন্মের কারণ হয়। একটি গাছ শুধু ফল বা ছায়াই দেয় না; এটি পরিবেশ রক্ষা করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সদকায়ে জারিয়ার অবিরাম উৎস হয়ে থাকে। যদি আমাদের এই উদ্যোগ অন্য পরিবারগুলোকে অনুপ্রাণিত করে, তবে প্রতিটি নবজাতকের আগমনে বাংলাদেশ আরও সবুজ হয়ে উঠবে।”
জানা যায়, সুলতান তাজরিয়ান আল তৌফিকী ইবনে তৌফিক ২০২৬ সালের ৯ জুন গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর আকিকা ও দোয়া মাহফিল ১৫ জুন পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, আলেম, গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, আকিকার আনুষ্ঠানিকতাকে কেবল পারিবারিক পরিসরে সীমাবদ্ধ না রেখে পরিবেশ সংরক্ষণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে আয়োজকরা বলেন, রাসূলুল্লাহ (সা.) বৃক্ষরোপণকে সদকার মর্যাদা দিয়েছেন। তাঁর হাদিস অনুযায়ী, কোনো ব্যক্তি একটি গাছ রোপণ করলে এবং মানুষ, পাখি বা অন্য কোনো প্রাণী তা থেকে উপকৃত হলে সেটি তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। এই মহান শিক্ষাকে সামনে রেখেই দীর্ঘমেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে।
পরিবেশবিদদের মতে, একটি পূর্ণবয়স্ক গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ, অক্সিজেন সরবরাহ, মাটির ক্ষয় রোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য এ ধরনের গণবৃক্ষরোপণ উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনামূল্যে চারা সংগ্রহ করা যাবে হাউস অব আল তৌফিকী, বাড়ি নং-৪০৫, ১০৩/৭৭ আল তৌফিকী পরিবার রোড, নরোত্তমপুর, বারিষাব-১৭৪৩, কাপাসিয়া, গাজীপুর (নরোত্তমপুর কমিউনিটি ক্লিনিকের বিপরীত পাশে) থেকে।
হাউস অব আল তৌফিকী দেশের সকল নাগরিক, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং পরিবেশপ্রেমী মানুষকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। আয়োজকদের ভাষায়, “আজ একটি গাছ লাগান—আগামী প্রজন্মকে একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী উপহার দিন।”
লামিয়া ইসলাম
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
কাপাসিয়া, গাজীপুর
ই-মেইল: lamiyaislam.on@gmail.com
মোবাইল: +৮৮০ ১৭০৭-০৩৯৭৩০
এস এম সোহাগ ফরাজী