বরিশালে র্যাবের জোড়া অভিযান: ১৪৮০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
ক্রাইম ডেস্ক | বরিশাল:
বরিশাল ও ঝালকাঠিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা এবং ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) দিন ও রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ এবং ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
র্যাব-৮, সদর কোম্পানী (বরিশাল)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সাফল্য অর্জন করে।
প্রথম অভিযান: বাকেরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার, তার দেওয়া তথ্যে গাঁজা উদ্ধার
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ১৪ নম্বর নিয়ামতি ইউনিয়নের টেংরাখালী এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে মোঃ নাজমুল শিকদার (২৬) নামের এক যুবককে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে নাজমুলের শয়নকক্ষের শোকেসের ওপর থেকে একটি প্লাস্টিকের বয়ামে রাখা ৮টি নীল রঙের জিপার ব্যাগ উদ্ধার করা হয়। এর মধ্যে ৭টি ব্যাগে ২০০ পিস করে এবং ১টি ব্যাগে ৮০ পিসসহ সর্বমোট ১,৪৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। নাজমুল টেংরাখালী গ্রামের রুস্তম শিকদারের ছেলে।
পরবর্তীতে গ্রেফতারকৃত নাজমুলকে জিজ্ঞাসাবাদে সে জানায়, রুনশী গ্রামের জনৈক মোঃ দেলোয়ার হোসেন (৪৫) নামের আরেক ব্যক্তির কাছে গাঁজা মজুত রয়েছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব দল একই দিন সকালে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। দেলোয়ারের শয়নকক্ষের খাটের নিচ থেকে সিমেন্টের প্যাকেটে মোড়ানো ২টি প্যাকেটে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দেলোয়ার ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন গোত্রা গ্রামের মহান হাওলাদারের ছেলে।
দ্বিতীয় অভিযান: নলছিটিতে ২ কেজি গাঁজাসহ আরও একজন গ্রেফতার
এদিকে, পৃথক আরেকটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন গোচরা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব। সেখানে জনৈক মোঃ রিপন হাওলাদারের (৩৪) বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধৃত করা হয়। রিপন তার শয়নকক্ষের খাটের নিচে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ১ প্যাকেট (ওজন ২ কেজি) গাঁজা নিজ হাতে বের করে দেয়। রিপন হাওলাদার ওই এলাকার মোঃ ইউনুস হাওলাদারের ছেলে।
থানায় মামলা ও হস্তান্তর
র্যাব-৮ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ নাজমুল শিকদার ও দেলোয়ার হোসেনকে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় এবং রিপন হাওলাদারকে ঝালকাঠি জেলার নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাদের এই কঠোর ও নিবিড় অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী