সৎ পিতা কর্তৃক শি/শু ধ-র্ষ-ণে-র চেষ্টা, ৯৯৯ নম্বরে মায়ের ফোনকলে গ্রেফতার
০২ জুলাই ২০২৬ বৃহষ্পতিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন সিদলাই ৫ নং ওয়ার্ড থেকে একজন মা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে জানান যে, তার ০৯ বছরের শিশুকন্যাকে তার সৎ পিতা ধ-র্ষ-ন করার চেষ্টা করেছে। ৯৯৯ থেকে তাৎক্ষনিকভাবে বিয়ষটি ব্রাহ্মণপাড়া থানায় জানানো হয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল নাদিম এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই মাসুম বিল্লাহ।
সংবাদপ্রাপ্ত হয়ে ব্রাহ্মণপাড়া থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় অভিযুক্ত মো:জলিল (৪৮), পিতা- মৃত আলি আকবর, গ্রাম-লাড়ুচৌ জাকিরের বাড়ি, ব্রাহ্মণপাড়া কুমিল্লাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ভিকটিমের মা- বকুল আক্তারের (৩০) লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী