• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

সিলেটে পৌঁছেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মু. রেজা হাসান, আজ গ্রহণ করবেন দায়িত্ব

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সিলেটে পৌঁছেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মু. রেজা হাসান, আজ গ্রহণ করবেন দায়িত্ব

 

সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

 

সিলেট জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান সিলেটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করবেন।

 

গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। বদলির পর তিনি বিমানযোগে সিলেটে এসে পৌঁছেছেন।

 

বুধবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসনের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এর আগে সিলেটের সদ্য বিদায়ী ও বহুল আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে গত ২১ জুন প্রত্যাহার করা হয়। দায়িত্ব পালনকালে হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি উদ্যোগ নেন। ওই উদ্যোগের অংশ হিসেবে চার দিনের মধ্যে দানবাক্সের তালা খুলে অর্থ গণনা করে একটি হিসাবও প্রকাশ করেন।

 

সারওয়ার আলমকে প্রত্যাহারের সিদ্ধান্তের পর সিলেটে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক সাধারণ নাগরিক এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচিও পালিত হয়। আন্দোলনের মধ্যেই গত রোববার সরকার মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে।

 

প্রশাসনিক সূত্রে জানা গেছে, নতুন জেলা প্রশাসকের যোগদানের মাধ্যমে সিলেট জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। জেলার উন্নয়ন, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে তিনি দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

 

নবনিযুক্ত জেলা প্রশাসক মু. রেজা হাসানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও নতুন জেলা প্রশাসকের কাছে জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রমের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd