স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি ইরান সফর, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন
ঢাকা, ২ জুলাই:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হন।
জানা গেছে, ইরানে অনুষ্ঠিতব্য জানাজার আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের জন্য তিনি সরকারি সফরে দেশ ত্যাগ করেন। সফর শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাত বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত নতুন শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে অল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধ শুরুর পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি দেশে ফিরে আসবেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী