• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভাঙচুর মিরপুর ১ গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গার্মেন্টস সহ বাগদাদ শপিং কমপ্লেক্সেও ইটপাটকেল ছুড়ে কাচ ও সাটার ভাঙচুর করা হয়। বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সাংবাদিক পরিবারের ওপর হামলা চোখে আলো নেই, তবু জ্ঞানের দ্যুতিতে এইচএসসিতে জিপিএ-৫ পেল দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা মৌমি সিলেটে এইচএসসিতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৫০.৯০%: বরাবরের মতো এগিয়ে মেয়েরা | বালাগঞ্জে মোটরসাইকেল হাওরে পড়ে তরুণ ফুটবলার সাইফুরের মৃ/ত্যু ৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ। চার বছর পর বাড়ি ফেরা হলো না জাহেদের, দোহা বিমানবন্দরে প্রাণ গেল প্রবাসীর

বাংলাদেশ-মরক্কোর সম্পর্ক আরও জোরদারে বৈঠক, বাণিজ্য-জনশক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

বাংলাদেশ-মরক্কোর সম্পর্ক আরও জোরদারে বৈঠক, বাণিজ্য-জনশক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা

 

নিজস্ব প্রতিবেদক:

 

বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি ১ জুলাই ২০২৬ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিজ এক্সেলেন্সি শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

বৈঠকে বাংলাদেশ ও মরক্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় পুনর্ব্যক্ত করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক খাত, জাহাজ নির্মাণ শিল্প এবং জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

মরক্কোর রাষ্ট্রদূত বলেন, আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের জন্য মরক্কো একটি কৌশলগত কেন্দ্র। তিনি বস্ত্রশিল্প, ওষুধশিল্প এবং সামুদ্রিক খাতে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন। এছাড়া দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি নিয়োগসহ সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির সম্ভাবনা এবং নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বকে আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd