ভান্ডারিয়ায় ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে।
পিরোজপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমানের তদারকিতে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
রোববার (২৮ জুন ২০২৬) বিকেল ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পিচঢালা সড়কে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম মুন্সি (২৫), পিতা- হুমায়ুন মুন্সি, সাং- গোলবুনিয়া, থানা- ভান্ডারিয়া এবং মেহেদী হাসান (২৭), পিতা- আব্দুল লতিফ তালুকদার, সাং- তেতুলবাড়িয়া, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী