ব্রাজিল ফুটবল দলের প্রতি সমর্থন জানালেন এমপি অ্যাডভোকেট রুমিন ফারহানা।
বিশ্বকাপ ফুটবল উন্মাদনার মধ্যেই ব্রাজিল ফুটবল দলের প্রতি নিজের সমর্থন ও শুভকামনা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রুমিন ফারহানা।
সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, “All the best team Brazil 😁”।
রুমিন ফারহানার এই শুভকামনাবার্তা প্রকাশের পর ব্রাজিল সমর্থকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পোস্টের মন্তব্যে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাফল্য কামনা করেন এবং চলমান বিশ্বকাপ অভিযানে দলটির জন্য শুভকামনা জানান।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশের বিভিন্ন অঙ্গনের তারকা, রাজনীতিবিদ ও পরিচিত ব্যক্তিদের মতো অ্যাডভোকেট রুমিন ফারহানার এই পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও নিজ নিজ পছন্দের দলের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। সেই ধারাবাহিকতায় ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে শুভকামনা জানান অ্যাডভোকেট রুমিন ফারহানা।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী