• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

টেকনাফের রাস্তার পাশে সারিবদ্ধভাবে, কালিমার পতাকা টানানো হয়েছে খতিয়ে ,দেখছে প্রশাসন

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

টেকনাফের শাহপরীর দ্বীপে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো নিয়ে আলোচনা, খোঁজ নিচ্ছে প্রশাসন

 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে পুলিশ ও উপজেলা প্রশাসন।

 

শনিবার (২৭ জুন) শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকার বিভিন্ন সড়ক ও নাফ নদীর জেটিঘাটে সারিবদ্ধভাবে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো দেখা যায়। স্থানীয়দের দাবি, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক এসব পতাকা টাঙিয়ে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় এক যুবক দাবি করেন, টেকনাফের শাহপরীর দ্বীপের ‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এ আয়োজন করেছে। ভিডিওতে তিনি বলেন, কালেমা লেখা পতাকা দেখে তার ভালো লেগেছে।

 

এদিকে, ‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এবং ‘বিউটি অব শাহপরীর দ্বীপ’ নামে দুটি ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও জেটিঘাট এলাকায় অবস্থান করছেন। পরে তারা এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

 

সংগঠনের সদস্যদের অভিযোগ, শনিবার সকালে সড়কের বিভিন্ন স্থানে টাঙানো কয়েকটি পতাকা কে বা কারা খুলে নিয়ে গেছে। এর প্রতিবাদে সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে প্রোফাইল ছবিতে কালেমা লেখা পতাকা ব্যবহারের আহ্বান জানানো হয়।

 

শাহপরীর দ্বীপ ডাঙারপাড়া এশা’আতুল ইসলাম ফোরকানিয়া মাদরাসার শিক্ষক আনসারুল হক বলেন, ‘আল হিদায়া ছাত্র সংগঠনের উদ্যোগেই এসব পতাকা টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। ইসলাম ও কালেমার প্রতি ভালোবাসা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। পরে প্রশাসনিক চাপের কথা জানতে পেরে আমি নিজেই কিছু পতাকা নামিয়ে ফেলি।’

 

সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী বলেন, দেশের বিভিন্ন স্থানে কালেমা লেখা পতাকা উত্তোলনের ধারাবাহিকতায় টেকনাফ সীমান্তেও তারা এ উদ্যোগ নিয়েছেন। ইসলামকে ভালোবেসেই এটি করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, কিছু পতাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং এর প্রতিবাদে ভবিষ্যতেও আরও পতাকা উত্তোলন করা হবে। তবে এ ধরনের উদ্যোগের নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।

 

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, হঠাৎ করে বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা টাঙানোয় মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

 

সবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো স্থাপন করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এ বিষয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd