• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভাঙচুর মিরপুর ১ গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গার্মেন্টস সহ বাগদাদ শপিং কমপ্লেক্সেও ইটপাটকেল ছুড়ে কাচ ও সাটার ভাঙচুর করা হয়। বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সাংবাদিক পরিবারের ওপর হামলা চোখে আলো নেই, তবু জ্ঞানের দ্যুতিতে এইচএসসিতে জিপিএ-৫ পেল দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা মৌমি সিলেটে এইচএসসিতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৫০.৯০%: বরাবরের মতো এগিয়ে মেয়েরা | বালাগঞ্জে মোটরসাইকেল হাওরে পড়ে তরুণ ফুটবলার সাইফুরের মৃ/ত্যু ৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ। চার বছর পর বাড়ি ফেরা হলো না জাহেদের, দোহা বিমানবন্দরে প্রাণ গেল প্রবাসীর

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ: এমপি এনামুল হক এনাম

Reporter Name / ৮৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ: এমপি এনামুল হক এনাম

‎

‎

‎কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সরকার যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে কওমী মাদরাসা থেকে প্রায় ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য এনামুল হক এনাম।

‎

‎শুক্রবার (২৬ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসায় দাওয়াহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

‎

‎এনামুল হক এনাম বলেন, কওমী শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে কওমী শিক্ষার্থীদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

‎

‎তিনি আরও বলেন, বর্তমান সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে পটিয়ায় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

‎

‎অনুষ্ঠানে মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইবের সভাপতিত্বে বক্তব্য দেন মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস ছালাম, শিল্পপতি শামসুল আলম এবং সালমা গ্রুপের চেয়ারম্যান। এছাড়া স্থানীয় বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

‎

‎অনুষ্ঠানে কওমী শিক্ষার আধুনিকায়ন, ধর্মীয় শিক্ষার সঙ্গে কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয় এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd