• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভাঙচুর মিরপুর ১ গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গার্মেন্টস সহ বাগদাদ শপিং কমপ্লেক্সেও ইটপাটকেল ছুড়ে কাচ ও সাটার ভাঙচুর করা হয়। বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সাংবাদিক পরিবারের ওপর হামলা চোখে আলো নেই, তবু জ্ঞানের দ্যুতিতে এইচএসসিতে জিপিএ-৫ পেল দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা মৌমি সিলেটে এইচএসসিতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৫০.৯০%: বরাবরের মতো এগিয়ে মেয়েরা | বালাগঞ্জে মোটরসাইকেল হাওরে পড়ে তরুণ ফুটবলার সাইফুরের মৃ/ত্যু ৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ। চার বছর পর বাড়ি ফেরা হলো না জাহেদের, দোহা বিমানবন্দরে প্রাণ গেল প্রবাসীর

রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত যুবক

এস এম সোহাগ ফরাজী / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত যুবক

 

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ হত্যাকাণ্ডে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আরেক মেয়ে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। গুরুতর আহত হয়েছেন মেঝো মেয়ে ইকরা আক্তার (১৭), যিনি রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় গণপিটুনিতে নিহত যুবক হলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কার্তিক মজুমদারের ছেলে অন্তর মজুমদার।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে শাহিনুর বেগম তার সন্তানদের নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী কামাল হোসেনের মৃত্যুর পর তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি সংসার চালিয়ে আসছিলেন।

 

বৃহস্পতিবার সকালে এক যুবক তাদের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর বেগম ও তার তিন মেয়ের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শাহিনুর বেগম ও তার ছোট মেয়ে শিফা নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্য দুই মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সায়মা আক্তারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ইকরা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

 

ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতার ইটপাটকেলের আঘাতে ৬ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হন।

 

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম জানান, হাসপাতালে পাঁচজনকে আহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে মা ও দুই মেয়ে মারা গেছেন। আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ও আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

 

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, ঘটনায় তিনজন নারী নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত। অভিযুক্ত যুবক গণপিটুনিতে মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd