• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

মাইজভান্ডারি গাউসিয়া হক্ কমিটি বাংলাদেশের ওমান শাখার অভিষেক অনুষ্ঠিত ‎

এস এম সোহাগ ফরাজী / ৪১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

মাইজভান্ডারি গাউসিয়া হক্ কমিটি বাংলাদেশের ওমান শাখার অভিষেক অনুষ্ঠিত

‎মাইজভান্ডারি গাউসিয়া হক্ কমিটি বাংলাদেশ, ওমানের বারকা সাল্লেহা ড্রাগন মার্ট শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক্ মাইজভান্ডারি (ক.)-এর মহান চন্দ্র বার্ষিকী ফাতেহা এবং নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে মাইজভান্ডারি তরিকার ভক্ত-অনুরাগী ও প্রবাসী বাংলাদেশিরা বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, জিকির-আজকার, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎বক্তারা হযরত সৈয়দ জিয়াউল হক্ মাইজভান্ডারি (ক.)-এর জীবনাদর্শ, আধ্যাত্মিক শিক্ষা এবং মানবকল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

‎অনুষ্ঠানের একপর্যায়ে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের সফলতা কামনা করা হয়।

‎শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

‎আয়োজকরা মহান মুনিব মওলা মাইজভান্ডারির দরবারে দোয়া প্রার্থনা করে বলেন, এই খেদমত যেন কবুল হয় এবং সংগঠনের মাধ্যমে মানবসেবা ও আধ্যাত্মিক চর্চা আরও বিস্তৃত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd