• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান: ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি দিদারুল ইসলাম জিকু গ্রেফতার

চারদিনের সরকারি সফরে সিলেটে প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৬৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

চারদিনের সরকারি সফরে সিলেটে প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

 

সিলেট প্রতিনিধি। শাহ তোফাজ্জল হোসেন ভানডারী।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়া সফর শেষে চারদিনের সরকারি সফরে সিলেটে এসেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুদান বিতরণ এবং সামাজিক সহায়তামূলক কর্মসূচিতে অংশ নেবেন।

 

বুধবার (২৪ জুন) বিকেল ৪টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগমনের পর বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু করা বিভিন্ন সেবামূলক উদ্যোগ ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন মন্ত্রী।

 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সফরসূচি অনুযায়ী, সিলেট অবস্থানকালে তিনি প্রশাসনিক, বিচারিক এবং উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

 

২৫ জুন বৃহস্পতিবার সকালে সিলেট আদালতে বিচারাধীন একটি মামলায় হাজিরা দেবেন মন্ত্রী। পরে বিকেলে সদর উপজেলায় তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনুদান বিতরণ করবেন।

 

২৬ জুন শুক্রবার জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, স্বেচ্ছাধীন তহবিলের অর্থ প্রদান এবং দুর্যোগ পরিস্থিতিতে মোবাইল টয়লেট ও সেলাই মেশিন বিতরণ।

 

এছাড়া জাফলংয়ে একটি ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান এবং বড়ছড়া এলাকায় একটি এইচবিবি সড়কের উদ্বোধন করবেন মন্ত্রী।

 

সফরের শেষ দিন ২৭ জুন শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন আরিফুল হক চৌধুরী। একই দিন রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, মন্ত্রীর এ সফরের মাধ্যমে সিলেট অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ সরাসরি সরকারি সেবার সুফল পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd