• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

সমতা, ন্যায্যতা ও ভারসাম্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমি

এস এম সোহাগ ফরাজী / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

 

সমতা, ন্যায্যতা ও ভারসাম্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমি

| ২৩ জুন ২০২৬

 

মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষাকে কার্যকরভাবে ধারণ করছেন। এর ফলে বিশ্ব দরবারে বাংলাদেশের আত্মমর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান আরও সুসংহত হচ্ছে।

 

মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ানে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

 

মাহ্‌দী আমিন জানান, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের দালিয়ানে পৌঁছেছে। প্রতিনিধি দলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার আটজন সদস্য রয়েছেন। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা প্রদান করে এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানায়।

 

তিনি বলেন, মালয়েশিয়ায় অত্যন্ত সংক্ষিপ্ত সময় অবস্থান করলেও প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী ও মহামান্য রাজার সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোসে অংশ নিয়ে তিনি বৈশ্বিক নেতাদের সঙ্গে বহুপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন।

 

‘Innovating at Scale’ প্রতিপাদ্যে আয়োজিত সামার দাভোস ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ ও করপোরেট নেতারা অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এটি সরকারপ্রধান হিসেবে প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ।

 

মাহ্‌দী আমিন বলেন, এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়ন কার্যক্রমকে আন্তর্জাতিক অংশীদারিত্বের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করা। একই সঙ্গে “বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত” বার্তা বিশ্ব বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা হচ্ছে।

 

তিনি জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে বিনিয়োগ, কর্মসংস্থান ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে আলোচনা হয় এবং সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করা হয়।

 

এদিন প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের নির্বাচনী ইশতেহারভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন-পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, ২৫ কোটি বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যের কথা তুলে ধরেন।

 

প্রধানমন্ত্রী বলেন, “জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ।”

 

তিনি ক্ষয়ক্ষতি তহবিল (Loss and Damage Fund)-এর কার্যকর বাস্তবায়ন, সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং প্রশমন ও অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক সহযোগিতার ভিত্তিতে জলবায়ু সংকট মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।

 

মাহ্‌দী আমিন আরও জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিচ্ছেন। সেখানে দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, গিনি, মন্টিনিগ্রো ও কাজাখস্তানের সরকারপ্রধানদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

 

আগামীকাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘Annual Meeting of the New Champions’-এ অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে হাই-স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিং সফর করবেন তিনি।

 

মাহ্‌দী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে যেমন জনগণের আস্থা অর্জন করেছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে সর্বোচ্চ সম্মান ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় গৃহীত হচ্ছেন।

 

তিনি বলেন, দালিয়ানে সামার দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd