• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার এমপি আবুল হোসেন খানের ১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি

দশমিনায় ১৯৪ পিস ইয়াবা ও ইয়াবার গুঁড়াসহ মাদক ব্যবসায়ী আটক

এস এম সোহাগ ফরাজী / ৬০ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দশমিনায় ১৯৪ পিস ইয়াবা ও ইয়াবার গুঁড়াসহ মাদক ব্যবসায়ী আটক

 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবার গুঁড়াসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দশমিনা থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার একটি অভিযানিক দল গত ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলার বাজার এলাকার ইটের রাস্তার মাথায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ গ্রাম ইয়াবার গুঁড়াসহ মো. রাসেল (২৩) নামে এক যুবককে আটক করা হয়।

 

আটককৃত মো. রাসেল চরবোরহান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো. মাহাবুব হাওলাদার।

 

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

দশমিনা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd