• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

জাল শেনজেন ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেফতার

এস এম সোহাগ ফরাজী / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঢাকা, ১৭ জুন ২০২৬:

সিআইডির অভিযানে জামালপুর থেকে আটক; জনপ্রতি ৩০ লাখ টাকার চুক্তিতে মানবপাচারের অভিযোগ

জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার ভোর সাড়ে ৩টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত কর্মকর্তা মোহাম্মদ আখলাছুর রহমান (৪০) বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জুনিয়র অফিসার (গ্রাউন্ড সার্ভিস, আইএনএস গেইট) হিসেবে কর্মরত রয়েছেন। তার স্থায়ী বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এবং বর্তমান ঠিকানা ঢাকার দক্ষিণখান এলাকার আশকোনায়।

 

সিআইডি সূত্রে জানা যায়, ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে একটি মানবপাচারকারী চক্র দুই ভুক্তভোগীর সঙ্গে জনপ্রতি ৩০ লাখ টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী ভুক্তভোগীরা আগাম ২০ লাখ টাকা প্রদান করেন। পরে তাদের নেপাল ও ইতালিগামী বিমান টিকিট, বোর্ডিং পাস এবং ইতালির শেনজেন ভিসা সরবরাহ করা হয়।

 

গত ২৬ মে ২০২৬ তারিখে ভুক্তভোগীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির উদ্দেশ্যে রওনা হন। তবে ইতালির রোম ফিউমিচিনো লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের পাসপোর্টে থাকা শেনজেন ভিসা জাল বলে শনাক্ত করে। পরে তাদের দুই দিন হেফাজতে রেখে ২৮ মে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

 

বাংলাদেশে ফিরে ইমিগ্রেশন পুলিশ, সিআইডি এবং অন্যান্য সংস্থার জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তদন্তে উঠে আসে, মানবপাচারকারী চক্রটি বৈধ বিদেশগমনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জাল ভিসা সরবরাহের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।

 

এ ঘটনায় বিমানবন্দর (ডিএমপি) থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর বিভিন্ন ধারা এবং দণ্ডবিধির প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হয়।

 

মামলার তদন্তকালে সিআইডির মানবপাচার প্রতিরোধ (টিএইচবি) ইউনিট গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মোহাম্মদ আখলাছুর রহমানের সম্পৃক্ততার তথ্য পায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

সিআইডি জানিয়েছে, মানবপাচারকারী চক্রের মূলহোতা এবং অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

এদিকে বিদেশে কর্মসংস্থান, অভিবাসন কিংবা ভ্রমণের ক্ষেত্রে শুধুমাত্র সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে সিআইডি। একই সঙ্গে মানবপাচার, জাল ভিসা বা অভিবাসী চোরাচালান সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd