• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘আমার দেশ’ ছেঁড়ায় যারা বিপর্যয় দেখছেন, ‘প্রথম আলো’ পোড়ানোর সময় তারা কোথায় ছিলেন?: আনিস আলমগীর আমার দেশ পত্রিকার নাম বদলে জামায়াতের দেশ রাখার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার পর হুমকির মুখে এলাকা ছাড়লেন বোন ‘কেন আমাকে গান গাইতে বাধা দেওয়া হচ্ছে?’: বাউল সমিতির সভাপতি ও কথিত জাসাস নেতার বিরুদ্ধে শিল্পী মুক্তা সরকারের শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সং-ঘ-র্ষে বৃদ্ধ নি-হ-ত ও আহত ১২ ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ লংমার্চ ফেরত বাসের চা-পা-য় পথচারী নি-হ-ত: বাস খাদে পড়ে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত লালমনিরহাটে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার নেমেছে ৪৬.৭১ শতাংশে, ৬ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ ভাঙচুর মিরপুর ১ গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গার্মেন্টস সহ বাগদাদ শপিং কমপ্লেক্সেও ইটপাটকেল ছুড়ে কাচ ও সাটার ভাঙচুর করা হয়। বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সাংবাদিক পরিবারের ওপর হামলা

জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী

এস এম সোহাগ ফরাজী / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী

 

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫ আগস্টের পর থেকে সাধারণ জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ। তিনি মোহাম্মদপুরে ওসি ও এসআইর উপর ছিনতাইকারীদের হামলায় আহতর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেয়া এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত কথা বলেন। ১৬ জুন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতির সাথে এক মহা মষ্করা শুরু করেছে ছাত্র নামধারী দেশবিরোধী-ধর্ম-মানবতা বিরোধী চক্র। জাতি হিসেবে বাংলাদেশের মানুষ সবসময় অপরাধী-দুর্নীতিবাজদের সাথে, ঝড়-জলোচ্ছাস-সহিংসতার বিরুদ্ধে যুদ্ধ করেই জীবন বাঁচার চেষ্টা করেছে। ৫ আগস্টের পর যে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে, তা আর স্বাভাবিক করতে পারেনি বিএনপি সরকারও। কারণ লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি, লুট হওয়া টাকা উদ্ধার হয়নি। বরং প্রশিক্ষণ দিয়ে জঙ্গীবাদকে উসকে দেয়া হয়েছে। সরকার তা দেখেও না দেখার ভান করছে। এমন পরিস্থিতিতে যদি কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে যুদ্ধাপরাধী-দুর্নীতিবাজ সবাই মিলে এই সরকারকেও ফেলে দিতে ষড়যন্ত্র শুরু করবে। বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম প্রমুখ দ্রুত ধর্ষণ-খুন-ছিনতাই-চুরি-ডাকাতি-দখল-মব বন্ধের লক্ষ্যে পুলিশ-প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়ার আহবান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd