• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা নিলেন জমির মালিক

এস এম সোহাগ ফরাজী / ১১৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা নিলেন জমির মালিক

‎ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগরি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় জমির সীমানা প্রাচীর (দেয়াল) নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জমির মালিক মো. ইব্রাহিম খলিল হাওলাদার (৫৫) রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুর প্রায় ১২টার দিকে নিজ মালিকানাধীন ও ভোগদখলীয় জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে পূর্ববর্তী জমির মালিকের পরিবারের সদস্যরা বাধা প্রদান করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আনোয়ার মৃধা (৪০), আরিফ মৃধা (৩২), মুরাদ মৃধা (৩৫), মজিবর সরদার (৮৫) এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।

‎মো. ইব্রাহিম খলিল হাওলাদার অভিযোগ করেন, তিনি জমিটি বৈধভাবে ক্রয় করেছেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে তিনি নিজ জমি থেকে প্রায় ৪ থেকে ৫ ফুট জায়গা ছেড়ে দিয়েছেন। এছাড়া প্রতিবেশী মজিবর সরদারের যাতায়াতের সুবিধার জন্যও অতিরিক্ত প্রায় ৫ ফুট জায়গা ব্যবহারের সুযোগ দিয়েছেন। এরপরও একটি পক্ষ তার জমির অংশ দখলের চেষ্টা করছে এবং দেয়াল নির্মাণে বাধা দিচ্ছে বলে তিনি দাবি করেন।

‎অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং অশালীন ভাষায় গালাগালি ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

‎পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত আনোয়ার হোসেন মোবাইল ফোনে ইব্রাহিম খলিলের বড় মেয়েকে অশালীন ভাষায় গালাগালি করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মালিকানা, রাস্তা ব্যবহার ও সীমানা নির্ধারণ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এলাকাবাসী বিষয়টির শান্তিপূর্ণ ও আইনগত সমাধানের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎রাজাপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd