• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইরানের কাছে ট্রাম্পের। আত্মসমর্পণ  ‎ শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী ‎ নিজ বাড়িতে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার, আহত ৫ বছরের শিশু ‎ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ হাইকোর্টের ‎ ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত, রংপুর মেডিকেলে তীব্র সমালোচনা ‎ ব্রাজিলের জার্সিতে নজর কাড়লেন মিষ্টি জান্নাত স্বর্ণের দুলের লোভে শিশুহত্যার অভিযোগ, বগুড়ায় চাঞ্চল্য ব্রাজিলের রঙে সেজে বিশ্বকাপ উন্মাদনায় অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি। ‎ জাহাঙ্গীরনগরে ফের নিপীড়নের অভিযোগ, শিক্ষার্থীদের চাপে অভিযুক্ত বহিষ্কার ও পুলিশের কাছে সোপর্দ বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি । ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’সহ শিক্ষা খাতে নতুন উদ্যোগ

এস এম সোহাগ ফরাজী / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’সহ শিক্ষা খাতে নতুন উদ্যোগ

‎২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে অন্যতম অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করেছে সরকার। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং নারী শিক্ষার প্রসারে একাধিক নতুন উদ্যোগের প্রস্তাব রাখা হয়েছে।

‎বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষা খাতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, মেয়েদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

‎প্রস্তাবিত বাজেটে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ সরবরাহের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎ডিজিটাল শিক্ষা কার্যক্রম জোরদারে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা প্রদান এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষার প্রসারের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

‎সরকারের মতে, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষা খাত আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎দৈনিক জীবন যাএা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd