• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী ‎

এস এম সোহাগ ফরাজী / ২৪৬ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

‎শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী

‎

‎বর্তমান সরকার অতীতের সব সময়ের তুলনায় শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

‎

‎রোববার (১৪ জুন) সকালে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎

‎শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম প্রদান, মিড-ডে মিল চালু এবং অন্যান্য কল্যাণমুখী প্রকল্প বাস্তবায়নের বিষয় উল্লেখ করেন তিনি।

‎

‎তিনি বলেন, “শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ ও উদ্যোগ বাড়ানো হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো পুরোপুরি অর্জিত হয়নি। বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

‎

‎শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

‎

‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত না হওয়ার ধারণার কারণে অনেক অভিভাবক সন্তানদের কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করাতে আগ্রহী হচ্ছেন।

‎

‎তিনি বলেন, “প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন আগামী ১৮০ দিনের মধ্যে শুরু হবে।”

‎

‎কর্মশালায় শিক্ষা খাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

‎

‎অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, গবেষক এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd