• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি ইলিয়াস ভুল মানুষকে নিয়ে কল্পকাহিনী বানাচ্ছে’: কুয়েতি রাষ্ট্রদূত ও ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, প্রথমবার ওয়ানডে সিরিজ জয়

এস এম সোহাগ ফরাজী / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, প্রথমবার ওয়ানডে সিরিজ জয়

‎বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

‎বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরুতেই ভয়াবহ ধাক্কা খায় সফরকারীরা। কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে ওয়ানডে ইতিহাসে লজ্জার এক রেকর্ড গড়ে তারা। নিজেদের ১,০২৪তম ওয়ানডেতে প্রথমবার শূন্য রানে তিন উইকেট হারানোর ঘটনা ঘটে অস্ট্রেলিয়ার।

‎বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান শুরুতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান। পরে তানভীর ইসলামের স্পিনেও বিপাকে পড়ে সফরকারীরা। ১৮তম ওভারে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে অস্ট্রেলিয়া।

‎সেখান থেকে সপ্তম উইকেটে ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন। তাদের দৃঢ়তায় ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

‎বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট নেন। তানভীর ইসলাম শিকার করেন দুটি উইকেট।

‎এরপর বৃষ্টির কারণে খেলা দীর্ঘ সময় বন্ধ থাকে। পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান।

‎জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ৮৬ রানের জুটি গড়ে দলের ইনিংস মজবুত করেন।

‎সৌম্য সরকার ৪২ রান করে আউট হলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপর শান্তও ৪২ রান করে সাজঘরে ফেরেন। তবে আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের ১১তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন শান্ত এবং দেশের হয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলকে পৌঁছান।

‎মিরপুরে আবারও হতাশ করেন লিটন দাস। ভালো শুরু করেও ২১ রান করে ক্যামেরন গ্রিনের বাউন্সারে উইকেটরক্ষক জশ ইংলিসের হাতে ক্যাচ দেন তিনি।

‎তবে মাঝের সারির ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লক্ষ্য অতিক্রম করতে আর কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।

‎এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসে এটি অন্যতম স্মরণীয় এক সাফল্য হিসেবে বিবেচিত হবে।

‎দৈনিক জীবন যাএা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd