• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ব্যর্থ’ আখ্যা দিলেন সারজিস আলম।  ‎

এস এম সোহাগ ফরাজী / ২২৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ব্যর্থ’ আখ্যা দিলেন সারজিস আলম।

‎স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পরোক্ষভাবে নিজের কাঁধে তুলে নেওয়ার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্ব পালনে যথাযথ মনোযোগ দেওয়া হচ্ছে না।

‎শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব পরোক্ষভাবে নিজের কাঁধে তুলে নিয়ে ধীরে ধীরে আপনি যে একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উঠছেন, সেটা কি বুঝতে পারছেন?”

‎স্ট্যাটাসে তিনি আরও বলেন, দেশের মানুষ আজ নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও সুশাসন প্রত্যাশা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্বগুলো যথাযথভাবে পালন না করে অন্য ক্ষেত্রের দায়িত্বে অতিরিক্ত মনোযোগ দিলে তার নেতিবাচক প্রভাব সাধারণ জনগণকে বহন করতে হয়।

‎এনসিপির এই নেতা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন নিজ নিজ দায়িত্বের প্রতি পূর্ণ মনোযোগ, জবাবদিহিতা এবং কার্যকর পদক্ষেপ। “জনগণ কথার চেয়ে কাজ দেখতে চায়,”—স্ট্যাটাসে এমন মন্তব্যও করেন তিনি।

‎সারজিস আলমের এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‎উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। এরই ধারাবাহিকতায় সারজিস আলমের এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd