• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল — চিত্র নায়িকা শবনম বুবলির

এস এম সোহাগ ফরাজী / ২০৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল — বুবলির আবেগে বিশ্বকাপ উন্মাদনা

‎ব্রাজিল ফুটবল দলকে ঘিরে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। বিশ্বকাপ ফুটবলের আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ফলাফল যাই হোক না কেন, তাঁর সমর্থন সবসময় ব্রাজিলের পক্ষেই থাকবে।

‎শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুবলি লেখেন, “জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। আহা! সেই ছোট্টবেলার ইমোশন।”

‎পোস্টে তিনি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো, কাকা, রবিনহো ও রোনালদিনহোর নাম উল্লেখ করে জানান, শৈশব থেকেই সেলেসাওদের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। প্রিয় খেলোয়াড়দের স্মৃতিই এখনও তাঁকে ব্রাজিলের সমর্থক হিসেবে ধরে রেখেছে।

‎বিশ্বকাপ এলেই দেশের কোটি ফুটবলপ্রেমীর মতো তারকাদের মাঝেও উচ্ছ্বাস দেখা যায়। সেই ধারাবাহিকতায় বুবলির এই আবেগঘন পোস্ট ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে। অনেকেই মন্তব্যে ব্রাজিলের প্রতি নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন।

‎উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বরাবরই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শবনম বুবলির এই পোস্ট সেই উন্মাদনাকেই আরও একবার সামনে নিয়ে এসেছে।

দৈনিক জীবন যাএা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd