• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে কাজে ফিরুন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রী সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় অক্টোবরে ২৭ জনের মৃ/ত্যু কোম্পানীগঞ্জে গালিগালাজের জেরে চাচাকে প্রকাশ্যে কু-পি-য়ে হ/ত্যা: অভিযুক্ত ভাতিজা বিল্লাল আটক ‘বেগমপাড়া’ ধারাবাহিকে ‘প্রিন্সেস ডায়না’ হয়ে দর্শকদের নজরে সুমাইয়া নদী পাটগ্রাম সীমান্তে বিজিবির পৃথক বিশেষ অভিযান: ৫ লাখ ৯৫ হাজার টাকার ৭টি ভারতীয় গরু জব্দ প্রধানমন্ত্রীর নির্দেশে নি/হ/ত শ্রমিক তৌফিকের পরিবার পেল ১ লাখ টাকার আর্থিক অনুদান জে-ল-হ-ত্যা দিবসে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচনা সভা: কুমারপাড়ায় নেতাকর্মীদের গোপন জমায়েত যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌ/না/চা/র, গ্রেপ্তার সাবেক শিবির নেতা বাতেন! পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪০০ পদ শূন্য তবুও হচ্ছে না পদায়ন: অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে ডিপিই কার্যালয়ের সামনে মানববন্ধন।

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

১৪০০ পদ শূন্য তবুও হচ্ছে না পদায়ন: অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে ডিপিই কার্যালয়ের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েও পদবঞ্চিত থাকা চাকরিপ্রার্থীরা এবার অপেক্ষমাণ তালিকা (প্যানেল) থেকে দ্রুত নিয়োগের দাবিতে রাজপথে নেমেছেন। ১ হাজার ৪০০টির বেশি পদ শূন্য থাকার পরও নিয়োগ না দিয়ে মেধার অবমূল্যায়ন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। অবিলম্বে দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর ও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রত্যাশী প্রার্থীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েক শত চাকরিপ্রার্থী অংশ নেন।

১,৪০০ পদ শূন্য, তবুও নিয়োগে অনীহা:

মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ প্রক্রিয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ১ হাজার ৪০০টি সহকারী শিক্ষকের পদ এখনও সম্পূর্ণ ফাঁকা পড়ে রয়েছে। এসব পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে অপেক্ষমাণ তালিকায় থাকা যোগ্য প্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার বিধান ও যৌক্তিকতা রয়েছে।

বক্তারা বলেন, একদিকে দেশের হাজারো প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও হাজার হাজার যোগ্য প্রার্থী বেকারত্বের অভিশাপ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। শূন্য পদ থাকা সত্ত্বেও অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ না দেওয়াকে নীতিগত অবহেলা বলে দাবি করেন তাঁরা।

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি:

মানববন্ধন থেকে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান জানান।

প্রতিনিধিরা সাফ জানিয়ে দেন, যদি দ্রুততম সময়ের মধ্যে তাঁদের এই ন্যায্য দাবি পূরণ করে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য পদগুলোতে পদায়ন না করা হয়, তবে সারা দেশের প্যানেল প্রত্যাশীদের নিয়ে মন্ত্রণালয় ঘেরাও ও আমরণ অনশনের মতো আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

দৈনিক জীবনযাত্রা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd