• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
লংমার্চের প্রচার মিছিলে জামায়াত নেতার মৃ/ত্যু কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চু/রির অভি/যোগে ছাত্রদল সভাপতি আ/টক ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার : ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ম-র-দে-হ উদ্ধার জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’: রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে স্কুলছাত্রী কৃষ্ণা দে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন এবার ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রমাণিত হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না’: রাশেদ খান

বাকেরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান: নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান

Reporter Name / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান: নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান

স্টাফ রিপোর্টার:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে আর্থিক অনুদান তুলে দেন।

উপজেলার ৫ নম্বর দুর্গাপাশা, ৬ নম্বর ফরিদপুর, ৭ নম্বর কবাই এবং ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে যান সংসদ সদস্য। এ সময় তিনি প্রতিটি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, ভক্ত-দর্শনার্থীদের সুযোগ-সুবিধা ও পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, “ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আবহমান কাল ধরে বাংলাদেশে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করে আসছে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়েই আমাদের আগামীর শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক দৃঢ় সম্প্রীতিই এ দেশের মূল চালিকাশক্তি। উৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd