• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সিলেটে এসএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৩, ১৪০ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রূপগঞ্জে বাংলাদেশ তরিকত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত: পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি সদস্য ও পল্লীচিকিৎসক পংকজ বিহারী দাসের পরলোকগমন: এলাকায় গভীর শোক গানে মিলিয়ন ভিউ হলে বড় শিল্পী হওয়া যায় না, তাহলে হিরো আলম গানের ওস্তাদ হত। দিনা মন্ডল রূপগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযান: ৩০০ বোতল বিদেশী মদ ও ২টি প্রাইভেটকারসহ আটক ৬ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লিল্লার টাকা নিয়ে চিল্লাচিল্লি নয়, গরিবের চিকিৎসা নিয়ে সোচ্চার হোন শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: কানাইঘাটে নিখোঁজের দুদিন পর মাদ্রাসাছাত্র দুলাল উদ্ধার: পরিবারের মাঝে ফিরেছে স্বস্তি সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়: সীমানায় চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিসও নিষিদ্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর

কানাইঘাটে নিখোঁজের দুদিন পর মাদ্রাসাছাত্র দুলাল উদ্ধার: পরিবারের মাঝে ফিরেছে স্বস্তি

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কানাইঘাটে নিখোঁজের দুদিন পর মাদ্রাসাছাত্র দুলাল উদ্ধার: পরিবারের মাঝে ফিরেছে স্বস্তি

সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

সিলেটের কানাইঘাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মাদ্রাসা শিক্ষার্থী দুলালকে (১১) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দীর্ঘ উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার স্থানীয় সড়কের বাজার এলাকা থেকে তাকে খুঁজে পায় পরিবার ও স্থানীয়রা।

উদ্ধার হওয়া দুলাল কানাইঘাট উপজেলার নাতান শাহ (রহ.) কাড়া বাল্লা বড়চাল হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে স্থানীয় লুয়াজুরী, বালিছড়া এলাকার বাসিন্দা মো. ফখরুল ইসলাম ও রাবিয়া বেগম দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে মাদ্রাসা থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় দুলাল। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে পড়ে। পরবর্তীতে ঘটনাটি জানিয়ে স্থানীয়ভাবে মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবিসহ পোস্ট দিয়ে সন্ধান চাওয়া হয়।

অবশেষে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) কানাইঘাটের সড়কের বাজার এলাকায় দুলালকে একা ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় পরিচিত লোকজন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে অক্ষত ও নিরাপদ অবস্থায় বাড়ি নিয়ে যান।

সন্তানকে ফিরে পেয়ে কানাইঘাটের লুয়াজুরী গ্রামের ওই পরিবারে স্বস্তির নিঃশ্বাস ও আনন্দের পরিবেশ ফিরে এসেছে। এ সময় দুলালের বাবা ফখরুল ইসলাম আবেগাপ্লুত হয়ে জানান, সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছিল।

কঠিন বিপদের মুহূর্তে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার করে, এলাকায় মাইকিং করে এবং সরাসরি মাঠে নেমে দুলালের সন্ধানে তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন—তাদের প্রত্যেকের প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd