• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুমার নামাজে সেজদারত অবস্থায় যুবককে ছু-রি-কা-ঘা-ত: ছেলেকে বাঁচাতে গিয়ে র-ক্তা-ক্ত বাবা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও জনশক্তি খাতে জোর জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সিলেটে এসএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৩, ১৪০ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রূপগঞ্জে বাংলাদেশ তরিকত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত: পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি সদস্য ও পল্লীচিকিৎসক পংকজ বিহারী দাসের পরলোকগমন: এলাকায় গভীর শোক গানে মিলিয়ন ভিউ হলে বড় শিল্পী হওয়া যায় না, তাহলে হিরো আলম গানের ওস্তাদ হত। দিনা মন্ডল রূপগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযান: ৩০০ বোতল বিদেশী মদ ও ২টি প্রাইভেটকারসহ আটক ৬ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লিল্লার টাকা নিয়ে চিল্লাচিল্লি নয়, গরিবের চিকিৎসা নিয়ে সোচ্চার হোন শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি সদস্য ও পল্লীচিকিৎসক পংকজ বিহারী দাসের পরলোকগমন: এলাকায় গভীর শোক

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৫ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি সদস্য ও পল্লীচিকিৎসক পংকজ বিহারী দাসের পরলোকগমন: এলাকায় গভীর শোক

সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য, বিশিষ্ট পল্লীচিকিৎসক ও সুপরিচিত ব্যবসায়ী পংকজ বিহারী দাস পরলোকগমন করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে (স্ট্রোক) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

প্রয়াত পংকজ বিহারী দাস খাজাঞ্চী ইউনিয়নের বাবুনগর গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম বিনোদ বিহারী দাসের জ্যেষ্ঠ সন্তান। তিনি রাজাগঞ্জ বাজারের জনপ্রিয় ব্যবসাপ্রতিষ্ঠান ‘বিএম ফার্মেসী’র স্বত্বাধিকারী হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পংকজ বিহারী দাস কিছুদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শুক্রবার সকালে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার আকস্মিক চরম অবনতি ঘটে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কানাডা প্রবাসী তাঁর ছোটভাই শংকর চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর বড় ভাই মারা যান। কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।

খাজাঞ্চী ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি এবং একজন অভিজ্ঞ পল্লীচিকিৎসক হিসেবে পংকজ বিহারী দাস দীর্ঘকাল ধরে সাধারণ মানুষের সুচিকিৎসা প্রদান ও সামাজিক নানা কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে।

তাঁর প্রয়াণে বিশ্বনাথের স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নাগরিক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd