• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুমার নামাজে সেজদারত অবস্থায় যুবককে ছু-রি-কা-ঘা-ত: ছেলেকে বাঁচাতে গিয়ে র-ক্তা-ক্ত বাবা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও জনশক্তি খাতে জোর জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সিলেটে এসএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৩, ১৪০ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রূপগঞ্জে বাংলাদেশ তরিকত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত: পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি সদস্য ও পল্লীচিকিৎসক পংকজ বিহারী দাসের পরলোকগমন: এলাকায় গভীর শোক গানে মিলিয়ন ভিউ হলে বড় শিল্পী হওয়া যায় না, তাহলে হিরো আলম গানের ওস্তাদ হত। দিনা মন্ডল রূপগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযান: ৩০০ বোতল বিদেশী মদ ও ২টি প্রাইভেটকারসহ আটক ৬ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লিল্লার টাকা নিয়ে চিল্লাচিল্লি নয়, গরিবের চিকিৎসা নিয়ে সোচ্চার হোন শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

রূপগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযান: ৩০০ বোতল বিদেশী মদ ও ২টি প্রাইভেটকারসহ আটক ৬

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযান: ৩০০ বোতল বিদেশী মদ ও ২টি প্রাইভেটকারসহ আটক ৬

ক্রাইম রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী মদসহ সংঘবদ্ধ মাদক চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। এ সময় মাদক পরিবহন ও পাচারের কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১-এর একটি চৌকস আভিযানিক দল রূপগঞ্জ থানা এলাকার নির্ধারিত স্থানে নজরদারি ও অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটি সন্দেহভাজন দুটি প্রাইভেটকারকে চিহ্নিত করে গতিরোধ করে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ি দুটির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ বোতল (মোট ১৮০ লিটার) উচ্চমানের বিদেশী মদ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মাদক পরিবহনে জড়িত থাকায় গাড়িতে থাকা ছয়জনকে আটক এবং পরিবহন কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে প্রাইভেটকারে করে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় চোরাই পথে আনা বিদেশী মদের চালান সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত যানবাহনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধ ও এর সঙ্গে জড়িত নেটওয়ার্ক নির্মূলে র‍্যাবের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd